সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, পদ ৬৪, বেতনের সঙ্গে পাবেন নানা সুবিধা

১৯ এপ্রিল ২০২৫, ০৫:১৭ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:১১ PM
৩ পদে ৬৪ কর্মী নিয়োগ দেবে বি-আর পাওয়ারজেন লিমিটেড

৩ পদে ৬৪ কর্মী নিয়োগ দেবে বি-আর পাওয়ারজেন লিমিটেড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বি-আর পাওয়ারজেন লিমিটেড। প্রতিষ্ঠানটি ৩ পদে ৬৪ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২০ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে ১৫ মে বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ মে তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বি-আর পাওয়ারজেন লিমিটেড;

১. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার;

পদসংখ্যা: ৯টি;

বেতন: মূল বেতন ২৩,০০০ টাকা (সঙ্গে কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা) (পে গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা—

*এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কমপক্ষে প্রতিরক্ষা বাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসরপ্রাপ্ত হতে হবে;

আরও পড়ুন: পল্লী উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৩৩৪

২. পদের নাম: ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট (গ্রেড: ৪);

পদসংখ্যা: ১৪টি;

বেতন: মূল বেতন ১৭,০০০ টাকা (সঙ্গে কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা) (পে গ্রেড-১৭);

আবেদনের যোগ্যতা—

*বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিগরি প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল অথবা,

*ন্যূনতম ৩ বছরের সংশ্লিষ্ট কর্মঅভিজ্ঞতাসহ এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আরও পড়ুন: জীবন বীমা করপোরেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৫৪০

৩. পদের নাম: হেলপার;

পদসংখ্যা: ৪১টি;

বেতন: মূল বেতন: ১৪,০০০ টাকা (সঙ্গে কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধা) (পে গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন);

প্রার্থীর বয়স—

১ নম্বর পদের জন্য ৫০ বছর (২০ এপ্রিল ২০২৫ তারিখে), ২ ও ৩ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ মে ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বি-আর পাওয়ারজেন লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট

চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান: রয়…
  • ৩০ জুলাই ২০২৬
ত্রিশালে ৬ মাস হাঁটু পানিতে ডুবে থাকে সরকারি প্রাথমিক বিদ্য…
  • ৩০ জুলাই ২০২৬
৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত
  • ৩০ জুলাই ২০২৬
জার্সির সামনে বেটিং কোম্পানির স্পনসর নিষিদ্ধ করল প্রিমিয়ার …
  • ৩০ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপারকে দলে নিতে চায় ম্যানচেস্ট…
  • ৩০ জুলাই ২০২৬
জলাশয় পরিষ্কার নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় চাচী নিহত
  • ৩০ জুলাই ২০২৬