স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চাকরি, পদ ৩৩৫

৩১ মার্চ ২০২৫, ১০:৩৪ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:০৯ PM
৩৩৫ কর্মী নিয়োগে আবেদন চলছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ)

৩৩৫ কর্মী নিয়োগে আবেদন চলছে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। প্রতিষ্ঠানটি অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে (পিডিবিএফ) ১১তম গ্রেডে ৩৩৫ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ মার্চ সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ১৬ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ এপ্রিলের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়);

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা;

পদসংখ্যা: ৩৩৫টি;

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);

আরও পড়ুন: পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১,৩৩০

প্রার্থীর বয়স: ১৮-৩২ বছর (৩১ মার্চ ২০২৫ তারিখে);

আবেদনের যোগ্যতা—

*স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ বাণিজ্যে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়;

*হিসাব ব্যবস্থাপনায় পারদর্শী হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

টেলিটক প্রিপেইড নম্বর থেকে আবেদন ফি বাবদ ১৬৮ টাকা ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ১৬ এপ্রিল ২০২৫, বিকেল ৫টা;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট

বাবা-মায়ের স্নেহ ছাড়াই বেড়ে ওঠা ৯ কিশোরের এসএসসি জয়
  • ১১ আগস্ট ২০২৬
১০৫ বছরের ঐতিহ্যে ঘটেনি ছন্দপতন, দাখিলে বৃহত্তর নোয়াখালীতে …
  • ১১ আগস্ট ২০২৬
ডেঙ্গুতে চলে গেলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা ঐশী
  • ১১ আগস্ট ২০২৬
ডিবিএল গ্রুপ নিয়োগ দেবে মেডিকেল অফিসার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ১১ আগস্ট ২০২৬
১২ শিক্ষার্থীকে পাশ করাতে ব্যর্থ এই মাদ্রাসাটির ২০ শিক্ষক
  • ১১ আগস্ট ২০২৬
চায়ের দোকানদার সন্তানদের বৃত্তিসহ সংবর্ধনা দিচ্ছে মেঘনা গ্র…
  • ১১ আগস্ট ২০২৬