স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি স্বচ্ছ করার দাবি

২০ নভেম্বর ২০২১, ০৭:৩৫ PM
স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি স্বচ্ছ করার দাবি

স্কুলে শিক্ষার্থী ভর্তিতে লটারি স্বচ্ছ করার দাবি © ফাইল ছবি

আসন্ন ২০২২ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি স্কুলে সব শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করার সরকারি সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে এ পদ্ধদিকে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে অনুষ্ঠানে দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম।

শনিবার (২০ নভেম্বর) সকালে মতিঝিলে অনুষ্ঠিত অভিভাবক ঐক্য ফোরামের এক সভা থেকে এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু। এসময় আরও উপস্থিত ছিলেন মো. বেলায়েত হোসেন, ফাহিম উদ্দিন আহমেদ, আলহাজ মো. সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, খন্দকার আবু জাফর, জাকির হোসেন প্রমুখ।

পড়ুন: সরকারি-বেসরকারি স্কুলে এবারও লটারিতে ভর্তি

সভায় এক প্রস্তাবে বলা হয়েছে, করোনাকালে গত বছরে স্কুল ভর্তিতে কোন কোন বেসরকারি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লটারি বর্হিভূত পরিচালনা কমিটির রেজুলেশন নিয়ে টাকার বিনিময়ে অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করিয়েছে। যা সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য ভর্তি নীতিমালা বর্হিভূত অবৈধভাবে শিক্ষার্থী ভর্তি করালে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ অধ্যক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চূড়ান্ত চাকুরিচ্যূত করার ব্যবস্থা নেয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নিকট অনুরোধ করা হয়।

অপর প্রস্তাবে মেট্রোপলিটন সিটি এলাকায় সব শিক্ষার্থীর জন্য সড়ক পথে যাতায়াতে পরিবহনে হাফ ভাড়া নেয়ার ব্যবস্থা করার জন্য জোর দাবি জানানো হয়।

নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করবে কিনা জানাল সরকার
  • ১১ জুন ২০২৬
প্রদর্শকদের ফল প্রকাশ নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর শিক্ষা ব…
  • ১১ জুন ২০২৬
লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজন…
  • ১১ জুন ২০২৬
নতুন করে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও করবে কিনা জানাল সরকার
  • ১১ জুন ২০২৬
কৃষি শিক্ষকদের গ্রেড সংশোধন, ১১তম থেকে ১০ম-এ আসতে আবেদন সরা…
  • ১১ জুন ২০২৬
আর কোনদিন পরীক্ষায় বসবে না কলেজ ছাত্র হান্নান শাহ
  • ১১ জুন ২০২৬
×