সরকারি-বেসরকারি স্কুলে এবারও লটারিতে ভর্তি

০৩ নভেম্বর ২০২১, ০৬:৪৬ PM
স্কুলে লটারির মাধ্যমে ভর্তি

স্কুলে লটারির মাধ্যমে ভর্তি © ফাইল ছবি

গত বছরের মতো এ বছরও সরকারি ও বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিটকের মাধ্যমে এই লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

বুধবার (৩ নভেম্বর) সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক। 

জানা গেছে, মহামারি করোনা সংক্রমণ এড়াতে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ভর্তি লটারির মাধ্যমে আয়োজন করা হবে। এ ছাড়া এই বছরের ভর্তি নীতিমালায় বেশকিছু সংশোধন বা পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার এই নীতিমালা জারি করা হতে পারে।

ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এই সভায় রাজধানীর সরকারি ও বেসরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিয়ের আগে রক্ত পরীক্ষা করা কোনো খারাপ বিষয় নয়: স্বাস্থ্যমন্…
  • ৩১ জুলাই ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় ছা…
  • ৩১ জুলাই ২০২৬
নেত্রকোনার লিজাকে বিয়ে করে চীনের ওয়্যাং সুলিন এখন নুর উদ্দিন
  • ৩১ জুলাই ২০২৬
রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, …
  • ৩১ জুলাই ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের শুধু নাম বদলেছে, চরিত্র একই আছে’: মিয়া গোলাম প…
  • ৩১ জুলাই ২০২৬