ক্লাসরুমে ময়লা থাকায় দুই শিক্ষা ক্যাডার কর্মকর্তা বরখাস্ত

১২ সেপ্টেম্বর ২০২১, ১২:৩৪ PM

© ফাইল ছবি

স্কুল কলেজ খোলার প্রথম দিনে শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাছিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে অপরিচ্ছন্ন শ্রেণিকক্ষ দেখতে পান। এরপরই শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অধ্যক্ষকে বরখাস্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের জানান, শ্রেণিকক্ষে ময়লা পাওয়ায় আজিমপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ সাময়িক সাসপেন্ড করা হয়েছে।

তিনি আরও জানান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ওই প্রতিষ্ঠান দায়িত্বে ছিলেন তাকেও সাসপেন্ড করা হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক দফায় স্কুল-কলেজ খোলার উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতি ‘অনুকূলে’ না আসায় দফায় দফায় ছুটি বাড়িয়ে আসছিল সরকার। গতকাল শনিবার স্কুল-কলেজের এ ছুটি শেষ হয়েছে।

ট্যাগ: শিক্ষা
এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬