৫৪৩ দিন পর ক্লাস করতে পেরে উচ্ছ্বসিত প্রাথমিকের শিক্ষার্থীরা

১২ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৬ AM
মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখার ক্লাস

মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখার ক্লাস © জামাল হোসেন রুহানি

দীর্ঘ বন্ধের পর অবশেষে খুলল শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন পর বিদ্যালয়ে আসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ৫৪৩ দিন পর ক্লাস করতে আসা প্রাথমিকের ক্ষুদে শিক্ষার্থীদের আনন্দটা একটু বেশিই ছিল।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখায় গিয়ে দেখা যায়, নতুন পোশাকে সাড়িবদ্ধভাবে বিদ্যালয়ে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। প্রবেশপথে তাদের সকলেরই শরীরের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে।

মতিঝিল আইডিয়ালের প্রাথমিক শাখার ক্লাস

ক্লাসে প্রবেশের পর শিক্ষার্থীদের উচ্ছ্বাস বেড়ে যায় কয়েকগুন। ক্লাস শুরুর পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ১০ মিনিট করোনা বিষয়ক শতর্কতা নিয়ে আলোচনা করেন শিক্ষকরা। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের সকলের মুখেই মাস্ক দেখা গেছে।

জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬