এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের দিনে ৪টি করে ক্লাস

০৮ সেপ্টেম্বর ২০২১, ১০:২৮ AM
এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী

এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী © ফাইল ছবি

আগামী ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে ক্লাস শুরু হওয়ার পর এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের দিনে দুটি বিষয়ের ওপর চারটি করে ক্লাস নেওয়ার পরিকল্পনা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাউশির ঊর্ধ্বতন কর্মকর্তারা গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে।

তারা আরও জানান, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা প্রতি সপ্তাহে সোমবার, সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা মঙ্গলবার, অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা বুধবার ও নবম শ্রেণির শিক্ষার্থীরা বৃহস্পতিবার সশরীরে ক্লাসে আসবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের দিনে দুটি করে ক্লাস হবে।

মঙ্গলবার স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের এক অনলাইন বৈঠকে এই খসড়া রুটিন নিয়ে আলোচনা হয়।

মাউশির পরিচালক মো. শাহেদুল খবির চৌধুরী জানান, তারা ক্লাস রুটিনের বিষয়ে আলোচনা করেছেন এবং দু-এক দিনের মধ্যে সেটা চূড়ান্ত করে জানানো হবে।

তবে  গত ৫ সেপ্টেম্বর সরকার জানায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ছুটির দিন বাদে সপ্তাহে প্রতিদিন সশরীরে ক্লাসে অংশ নিতে হবে। বাকি ক্লাসের শিক্ষার্থীরা সপ্তাহে একদিন করে সশরীরে ক্লাসে অংশ নেবে।

তবে, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী যেমন, প্লে গ্রুপ ও নার্সারির শিক্ষার্থীদের এখনই সশরীরে ক্লাসে অংশ নিতে হবে না। 

 

এলডিসি থেকে উত্তরণে আরও ৩ বছর সময় পেল বাংলাদেশ
  • ৩১ অক্টোবর ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপিকে চড়া মূল্য দিতে হবে…
  • ৩১ অক্টোবর ২০২৬
নারী মৈত্রীতে মাস্টার্স পাসে কর্মী নিয়োগ
  • ৩১ অক্টোবর ২০২৬
ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে গিয়ে আটক ৩৫ শিক্ষার্থী, অভিভাবকদের জ…
  • ৩১ অক্টোবর ২০২৬
বদলে গেছে এইচএসসির ফল জানার পদ্ধতি, জেনে নিন নতুন নিয়ম
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশ অনুষ্ঠান ১১টায়, শিক্ষার্থীরা জানতে পারবে…
  • ৩১ অক্টোবর ২০২৬