চলন্ত বাইকে শাড়ির আঁচল পেঁচিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

২৭ জুলাই ২০২১, ১২:৩৪ PM
সেলিনা পারভীন শেলী

সেলিনা পারভীন শেলী © সংগৃহীত

নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে সেলিনা পারভীন শেলী নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৭ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সেলিনা পারভীন শেলী নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  

এর আগে গত শনিবার (২৪ জুলাই) সকালে স্কুলে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে নেত্রকোনা যাচ্ছিলেন। পথে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসক তাকে আইসিইউতে রাখেন।  সেখানে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আজ।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু বলেন, সেলিনা পারভীন ক্লাস টেনের অ্যাসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। আমাকে সকাল সাড়ে ৯টায় ফোন করেছিলেন তিনি। শ্রেণি শিক্ষকদের সঙ্গে সভায় বসার জন্য আসছিলেন।

এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের সব শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬