বিদেশগামী শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিতে বললেন হাইকোর্ট

০৪ জুলাই ২০২১, ০৩:০১ PM
হাইকোর্ট

হাইকোর্ট © ফাইল ছবি

বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দিতে স্বাস্থ্য অধিদফতরের সঙ্গে কথা বলতে বলেছেন হাইকোর্ট। অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বা সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাসকে স্বাস্থ্য অধিদফতরে যোগাযোগ করতে বলা হয়েছে। রোববার (৪ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিমের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলেন।

লেখাপড়ার উদ্দেশে বিদেশগমনেচ্ছু শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিনের ব্যবস্থা করতে আদালতের প্রার্থনা জানান আইনজীবী এস কে জাহাঙ্গীর আলম।

তখন আদালত ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ছাত্রই টাকা দিয়ে ভর্তি হয়ে গেছে। আগস্ট-সেপ্টেম্বর থেকে তাদের সেশন শুরু হয়ে যাবে। এসব শিক্ষার্থীদের কীভাবে টিকার ব্যবস্থা করা যায় অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলতে বলবেন। আপনি নিজেও বলতে পারেন। সবকিছু তো অর্ডারের প্রয়োজন হয় না। তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেন, আমি আজই এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতরে কথা বলব।

এসময় আইনজীবী জাহাঙ্গীর আলমকে শিক্ষার উদ্দেশে বিদেশ গমনেচ্ছু শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করতে স্বাস্থ্য অধিদফতরে একটি আবেদনও করতে বলেন আদালত।

প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬
ওটি নেই, শেড নেই, আধুনিক যন্ত্রপাতির সংকট, চ্যালেঞ্জে হাবিপ…
  • ৩১ জুলাই ২০২৬