অবিলম্বে শিক্ষা-প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন (ভিডিও)

২৪ মে ২০২১, ০২:২৫ PM
মানববন্ধনে শিক্ষার্থীরা

মানববন্ধনে শিক্ষার্থীরা © টিডিসি ফটো

অবিলম্বে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মে) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বিগত ১৫ মাস ধরে শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেকেই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছেন। অনেকেই হতাশার মধ্য দিয়ে দিন পার করছে। অনেকে টিউশনি বা খন্ডকালীন কাজ করে নিজসহ পরিবারকে সহায়তা করতো। কিন্তু শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের সেই আয় বন্ধ রয়েছে।

তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমরা হতাশাগ্রস্থ, আর তারচেয়েও বেশি হতাশাগ্রস্থ আমাদের মা-বাবা। তারা আমাদের মাথার ঘাম পায়ে ফেলে তিল তিল করে বড় করেছেন। এখন যেখানে আমরা তাদের মুখ উজ্জ্বল করবো সেখানে বেকার হয়ে ঘুরতেছি।

তারা আরো বলেন, দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যতিত সবকিছুই চলছে। মার্কেটগুলোতে গেলে পা ফেলার জায়গা পাওয়া যায় না। শুধু শিক্ষা-প্রতিষ্ঠান খুললেই করোনা হানা দিবে। তারা অবিলম্বে দেশের সব শিক্ষা-প্রতিষ্ঠান ‍খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় তারা কঠোর কর্মসূচি পালনের হুশিয়ারি দেন।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬