স্কুল ফিডিংয়ের বানরুটিতে ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠন

২৩ জুলাই ২০২৬, ০৯:২৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ PM
স্কুল ফিডিংয়ে সরবরাহকৃত খাবারে ধারালো ব্লেড

স্কুল ফিডিংয়ে সরবরাহকৃত খাবারে ধারালো ব্লেড © সংগৃহীত

বরিশালের গৌরনদীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় বিতরণ করা বানরুটির মধ্যে একটি ধারালো ব্লেড পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) সকালে গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর টিফিনে এ ঘটনা ঘটে। তবে রুটি খাওয়ার আগেই ব্লেডটি দেখতে পাওয়ায় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ঘটনার পর অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। তিনি জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, টিফিন বিতরণের সময় এক শিক্ষার্থী বানরুটি ছিঁড়ে ভেতরে একটি ব্লেড দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সায়ফুন নাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

বিদ্যালয়টিতে বানরুটি সরবরাহ করে আইল্যান্ড ট্রেডিং করপোরেশন। প্রতিষ্ঠানটির প্রকল্প পরিচালক শাহ আলম খান দাবি করেন, স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রুটি উৎপাদন ও মেটাল ডিটেকটর দিয়ে পরীক্ষা করা হয়। তাই উৎপাদনের সময় ব্লেড থাকার সুযোগ নেই। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্তে স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে ‘মিড-ডে মিল’ কর্মসূচি চালু করা হয়। বর্তমানে দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি বিদ্যালয়ের প্রায় ৩০ লাখ শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় বানরুটি, সেদ্ধ ডিম, কলা, ইউএইচটি দুধ ও ফর্টিফায়েড বিস্কুট পাচ্ছে। 

এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬