৩০ মার্চ খুলছে না স্কুল-কলেজ

২৫ মার্চ ২০২১, ১২:৫৩ PM

© প্রতীকী ছবি

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মাঝখানে করোনা সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় আগামী ৩০ মার্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ছিল। তবে তা আর হচ্ছে না।

বর্তমানে দেশে করোনার সংক্রমনের হার ঊর্ধ্বগতি অব্যাহত থাকায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছুটির সাথে সমন্বয় করে ঈদের পর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে গণহত্যা দিবস উপলক্ষে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর আয়োজনে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলে।

এসময় শিক্ষামন্ত্রী আরও বলেন, সবার নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

করোনাভাইরাসের সংক্রমণ কমানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে অনুরোধ করি। নিশ্চিত থাকতে পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক সকলের স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে, সার্বিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন।

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সেনেসি
  • ১২ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: ইতিহাসের পাতায় মেক্সিকোর কিনিয়ো…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১৯ জেলায়
  • ১২ জুন ২০২৬
ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১২ জুন ২০২৬
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের
  • ১২ জুন ২০২৬
×