সৌদি আরবে বসেই পড়ালেখা করতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা

২১ মার্চ ২০২১, ১০:২৬ AM

© সংগৃহীত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। এর ফলে প্রবাসে বসেই পড়ালেখা করতে পারবেন বাংলাদেশি প্রবাসীরা।

শনিবার (২০ মার্চ) বাংলাদেশ দূতাবাস আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে মাধমে এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন সৌদি আরবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অভিবাসীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবে।

ডা. দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে।

তিনি বলেন,  বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনেকদূর এগিয়ে গেছি। এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে।

ভার্চুয়াল অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. জাবেদ পাটোয়ারী বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ অদক্ষ প্রবাসী শ্রমিকদের শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। সৌদি আরবে যুগোপযোগী ও অধিক দক্ষতাসম্পন্ন আধুনিক শ্রমবাজার গড়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সৌদি আরবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস পরিকল্পনা গ্রহণ করে। এছাড়া দীর্ঘদিন থেকে সৌদি আরবে বসবাসরত অভিবাসীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় শিক্ষা গ্রহণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে সৌদি আরবের জন্য শিক্ষা ফি কমিয়ে দেয়া হয়েছে। যার ফলে এসএসসিতে ৩৪ জন  ও এইচএসসিতে ৭৯ জনসহ সর্বমোট ১১৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

রাষ্ট্রদূত বলেন, খুব শিগগিরই সৌদি আরবে স্নাতক পর্যায়ের কোর্স চালু করার পরিকল্পনাও আমাদের রয়েছে। এছাড়া, অনলাইনে আরবি ভাষা, ইংরেজি ভাষা শিক্ষা ও সৌদি আরবের জন্য বিভিন্ন কাস্টমাইজ কোর্স চালু করার পরিকল্পনাও আমাদের রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান। তিনি আশা প্রকাশ করেন সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অত্যন্ত উপযোগী ও সার্থক হবে এবং প্রবাসী বাংলাদেশিরা এতে উপকৃত হবে।

অনুষ্ঠানে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডিন ড. সাবিনা ইয়াসমিন বক্তব্য দেন।

দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলামের উপস্থাপনায় সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষরা, বোর্ড অব ডাইরেক্টর্সের সদস্যরা, দূতাবাসের কর্মকর্তারা ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা  ও এসএসসি-এইচএসসি শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বালের্দির বদলি হিসেবে আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সেনেসি
  • ১২ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: ইতিহাসের পাতায় মেক্সিকোর কিনিয়ো…
  • ১২ জুন ২০২৬
প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১৯ জেলায়
  • ১২ জুন ২০২৬
ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১২ জুন ২০২৬
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের
  • ১২ জুন ২০২৬
×