শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত রিভিউ করার দাবি অভিভাবকদের

১৫ মার্চ ২০২১, ০৬:১৫ PM

© প্রতীকি ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ার কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সরকারের পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ৩০ মার্চ খোলার সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করার দাবি জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম।

আজ সোমবার (১৫ মার্চ) ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু ও সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দিন এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

তারা বলেন, করোনা সংক্রমণ ৩ শতাংশ এর নীচে কমে আসায় সরকারের পক্ষ থেকে ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ ও মাদ্রাসা খুলে দেয়ার ঘোষণা আসে। কিন্তু ইতোমধ্যে সংক্রমণ ফের উর্ধ্বমুখী হয়েছে। যা আজ সোমবার শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জন। মারা গেছেন ২৬ জন। এটি গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু।

“এ অবস্থায় ঘোষিত তারিখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উদ্বেগ- উৎকণ্ঠা বিরাজ করেছে। করোনা সংক্রমণের উর্ধ্বগতি ও পাশাপাশি নতুন বা পরিবর্তিত রূপের আবির্ভাবে শিক্ষার্থী ও অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছে। শহরাঞ্চলে বেশিরভাগ অভিভাবককে সন্তান নিয়ে গণপরিবহন বা রিকশায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। যুবকদের আক্রান্ত হার আগের চেয়ে বেড়েছে। শিশুদের হার কম হলেও তারা ভাইরাস-বাহকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে।”

যুক্ত বিবৃতিতে আরও বলা হয়, এ অবস্থায় অভিভাবকরা সন্তানদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠাবেন না। আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং অভিভাবকদের স্বাস্থ্য ঝুঁকি এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়েই নতুনভাবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়ার আহবান জানাচ্ছি। আর একইসঙ্গে জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকারকে স্কুল-কলেজ খোলার বিষয়টি পুনঃবিবেচনা করার দাবি জানাচ্ছি।

তারা বলেন, রমযান মাস আসন্ন। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষার্থীদের মৃত্যুর ঝুঁকিতে রেখে শুধু মাত্র শিক্ষার্থীর নিকট থেকে টিউশন ফি আদায় করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল মানবিকে
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান লাশ উদ্ধার
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে এবার সবচেয়ে বেশি ফেল যে ২ বিষয়ে
  • ৩১ অক্টোবর ২০২৬
ফল সন্তোষজনক হয়নি, শিখনঘাটতি পূরণে শিক্ষক-অভিভাবকদের সহযোগি…
  • ৩১ অক্টোবর ২০২৬
শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ও শিক্ষকদের চাকরি নিয়ে যা বললেন শি…
  • ৩১ অক্টোবর ২০২৬
কুড়িগ্রাম সীমান্তে ইয়াবা ও চোরাচালানি মালামালসহ আটক ১
  • ৩১ অক্টোবর ২০২৬