স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ মার্চ পালনের নির্দেশ

০৩ মার্চ ২০২১, ০৮:৩১ AM
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ © সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে দেশের বিশ্ববিদ্যালয়সহ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ঐতিহাসিক ৭ই মার্চ দিবস’ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২ মার্চ) সরকারের কেন্দ্রীয় কর্মসূচির আলোকে প্রাথমিক শিক্ষা অধিদফতর বিভাগীয় উপপরিচালক, সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা/থানা শিক্ষা অফিসারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয় প্রাথমিক শিক্ষা অধিদফতর।

এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এই নির্দেশনা দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট দফতরগুলোকেও দিবসটি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এছাড়া ৭ মার্চ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আলোচনা সভা করতে হবে। অনুষ্ঠানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ জানাতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য ৭ মার্চের ভাষণ মাইকে প্রচার করতে হবে।

এছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, ছড়াপাঠ, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষা অধিদফতর, সংশ্লিষ্ট দফতর ও অফিস নির্ধারিত কর্মসূচি পালন করবে।

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি ঐতিহাসিক ৭ মার্চে পতাকা উত্তোলন বাধ্যতামূলক করে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট জারি হয়েছে। এতে ইংরেজিতে ‘ঐতিহাসিক ৭ মার্চ ডে’ হিসেবে যুক্ত করা হয়।

রাবি ক্যাম্পাসেই ঈদ তিন শতাধিক শিক্ষার্থীর, থাকছে বিশেষ উপহ…
  • ১৯ মার্চ ২০২৬
নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের জন্য বিকল্প ট্র…
  • ১৯ মার্চ ২০২৬
মায়ের সঙ্গে ঝগড়া, শিশুকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখলেন চাচি
  • ১৯ মার্চ ২০২৬
দায়িত্বের কাছে ইচ্ছেগুলো হার মেনে যায়
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আগে দেশে সোনার দামে বড় পতন, ভরি কত?
  • ১৯ মার্চ ২০২৬
সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধ…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence