‘প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারীদেরও টিকা নিতে হবে’

২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৭ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে চাই। তবে তার আগে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, যাদের বয়স হয়েছে-এমন শিক্ষার্থীদেরও করোনার টিকা দিতে চাই।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে গণভবনে অনলাইনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং নির্দেশ দিয়েছি যে প্রাথমিক স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মচারীদের টিকা দিতে হবে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে যারা থাকে তাদেরকেও টিকা দিতে হবে। এটা আমরা দেবো, কারণ আমরা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে চাই।

সরকার প্রধান বলেন, করোনা আঘাত হানার সঙ্গে সঙ্গে আমরা টিকার খোঁজে ছিলাম। টিকা উৎপাদনই হয়নি-এমন পরিস্থিতিতে বুকে সাহস রেখে আমরা অগ্রিম টাকা দিয়েছি। আমার কাছে আমার দেশের মানুষের নিরাপত্তা সবচেয়ে আগে। আর এ কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানসহ সবকিছুই আমরা বন্ধ করে দিয়েছিলাম। পরিস্থিতি যখন ধীরে ধীরে উন্নতি হয়েছে, তখন অনেক কিছুই আমরা স্বাভাবিক করে দিয়েছি।

গণভবন প্রান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে উপস্থিত ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

গণভবন প্রান্তে সভা পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্তে সভা পরিচালনা করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

প্রস্তাবিত বাজেট উৎপাদন-বিনিয়োগ ও ব্যবসাবান্ধব: মির্জা ফখরুল
  • ১২ জুন ২০২৬
সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে যে ১৯ জেলায়
  • ১২ জুন ২০২৬
ফিফা থেকে বড় সুসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১২ জুন ২০২৬
শাকিরার গানে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের
  • ১২ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ,…
  • ১২ জুন ২০২৬
এবার পদত্যাগ করলেন রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক
  • ১২ জুন ২০২৬
×