এমপিওভুক্তির দাবিতে ৩০ জেলায় অনার্স-মাস্টার্স শিক্ষকদের মানববন্ধন

১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:২৫ PM
মানববন্ধনে শিক্ষকরা

মানববন্ধনে শিক্ষকরা © সংগৃহীত

এমপিওভুক্তির দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স স্তরের শিক্ষকরা ৩০ জেলায় মানববন্ধন করেছেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) থেকে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত জেলায় জেলায় মানবন্ধন কর্মসূচি পালন করেন তারা। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সংসদ সদস্যদেরকে স্মারকলিপি দেওয়া  শুরু করবেন এই শিক্ষকরা।

এর আগে গত ২ ফেব্রুয়ারি বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হারুন-অর-রশিদ ও সংগঠনের সদস্য সচিব মো. মোস্তফা কামাল জেলায় জেলায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) কর্মসূচির প্রথম দিনে কুড়িগ্রাম, নীলফামারী ও যশোর জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের জেলা কমিটিগুলো।

ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মোস্তফা কামাল জানান, প্রথম দিন তিন জেলা এবং গত দুই দিনে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফেনী, নোয়াখালী, সিলেট, হবিগঞ্জ, সাতক্ষীরাসহ ২৭টি জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তিন দিনে মোট ৩০ জেলায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে সংসদ সদস্যদের সঙ্গে স্বাক্ষাৎ করে স্মারকলিপি দেওয়া হবে। আর আগামী ২৫ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, বিধি মোতাবেক নিয়োগ পাওয়া সাড়ে ৫ হাজার শিক্ষককে এমপওিভুক্ত করতে প্রতিমাসে মাত্র ১২ কোটি এবং বছরে ১৪৪ কোটি টাকার বরাদ্দ দিলেই সমস্যার সমাধান হবে। মানবেতর জীবন থেকে মুক্তি পাবে সাড়ে ৫ হাজার পরিবারের সদস্যরা। অথচ বিগত ২৮ বছর ধরে আমরা বঞ্চিত হয়েছি।

গত বছর এমপিওভুক্তির দাবিতে বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স স্তরের শিক্ষকদের আরেকটি সংগঠন ‘বাংলাদেশ নিগৃহীত অনার্স-মাস্টার্স শিক্ষক পরিষদ’  জেলায় জেলায় মানববন্ধন কর্মসূচি পালন করে।  সর্বশেষ গত ৩ ফেব্রুয়ারি এমপিওভুক্তির দাবিতে সংগঠনটির সভাপতি মো. ইমদাদুল হক মিলন ও সাধারণ সম্পাদক এম মিল্টন মণ্ডলের সই করা স্মারকলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পেশ করা হয়।

রাজশাহী বোর্ডে বড় ধস: পাসের হার ৪৫.০৬%, জিপিএ-৫ পেয়েছে ৪৫২০…
  • ৩১ অক্টোবর ২০২৬
নটর ডেম কলেজে পাস হার ৯৮.৮৩%, জিপিএ-৫ কমেছে ২২৫ জন
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল মানবিকে
  • ৩১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে পুকুর থেকে হোটেলকর্মীর ভাসমান লাশ উদ্ধার
  • ৩১ অক্টোবর ২০২৬
এইচএসসিতে এবার সবচেয়ে বেশি ফেল যে ২ বিষয়ে
  • ৩১ অক্টোবর ২০২৬
ফল সন্তোষজনক হয়নি, শিখনঘাটতি পূরণে শিক্ষক-অভিভাবকদের সহযোগি…
  • ৩১ অক্টোবর ২০২৬