স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

১১ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪১ PM

© সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটি। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর কবির রানা বলেন, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দেশের প্রায় ৪০ হাজার কিন্ডারগার্টেন ও সমমান স্কুল শিক্ষাব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রাথমিক শিক্ষায় প্রধানমন্ত্রীর যে সাফল্য তার প্রায় অর্ধেক অবদান কিন্ডারগার্টেনসমূহের।

তিনি আরও বলেন, করোনার কারণে সরকারি সিদ্ধান্তে এসব শিক্ষাপ্রতিষ্ঠান দীর্ঘ ১১ মাস বন্ধ রয়েছে। এমতাবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব ধরনের সুযোগ-সুবিধা পেলেও কিন্ডারগার্টেনের প্রায় ১০ লাখ শিক্ষক-কর্মচারী বেতন ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত। আর্থিক চাপে বহু শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে; যা আমাদের জন্য কষ্টের। তাই অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

এ সময় তিনি করোনায় ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেনের শিক্ষক-কর্মচারীর জন্য ১০ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপদেষ্টা নুরুজ্জামান কায়েস, রেজাউল হক, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আবদুল অদুদ, যুগ্ম আহ্বায়ক এম এইচ বাদল, সদস্য ইস্কান্দার আলী হাওলাদার, সফিকুল ইসলাম স্বপন ও শান্তা ফারজানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিদেশগমনে নিয়েছিলেন বিভাগীয় সুপারিশ, বার কাউন্সিল প্রিলিতেও…
  • ০১ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারিকরণ হচ্ছে ভোলার তিন শিক্ষা প…
  • ০১ আগস্ট ২০২৬
সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প…
  • ০১ আগস্ট ২০২৬
শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের মৃত্যুদণ্ড
  • ০১ আগস্ট ২০২৬
জৈন্তাপুরে ফের হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ৩১ জুলাই ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আব…
  • ৩১ জুলাই ২০২৬