বাধা দিতে গিয়ে ডাকাতদলের গাড়িচাপায় স্কুলশিক্ষার্থী নিহত

১৯ অক্টোবর ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ফারজানা আকতার পিংকি

ফারজানা আকতার পিংকি © সংগৃহীত

ডাকাতদল গোয়ালঘরে থাকা গরু নিয়ে যাওয়ার সময় মাইক্রোবাসের সামনে এসে দাঁড়িয়ে বাধা দেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার স্কুলশিক্ষার্থী ফারজানা আকতার পিংকি। তবে গাড়ি না থামিয়ে ডাকাতদল তাকে গাড়িচাপা দিয়ে চলে যায়। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান পিংকি।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষার্থী ফারজানা আকতার পিংকি একই এলাকার আবদুল কাদেরের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে একদল ডাকাত মাইক্রোবাসযোগে নতুন বাজার এলাকার আবদুল কাদেরের বাড়িতে যায়। এ সময় বাড়িতে আবদুল কাদেরের স্ত্রী ও তার মেয়ে পিংকি ছিল। 

পরে পিংকি মাইক্রোবাসের সামনে এসে দাঁড়িয়ে গরু নিতে বাধা দিতে এলে ডাকাতদল তাকে গাড়ি চাপা দিয়ে চলে যায়। বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ওসি এ কে ফজলুল হক বলেন, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আমাদের অভিযান চলমান রয়েছে।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬