শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের লাগাতার কর্মসূচি শুরু কাল

০৮ অক্টোবর ২০২৪, ০৮:৪৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের কর্মসূচি

শূন্য পদে বদলির দাবিতে ইনডেক্সধারী শিক্ষকদের কর্মসূচি © ফাইল ছবি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি ঘোষণা করেছেন ইনডেক্সধারী শিক্ষকরা। আগামীকাল বুধবার থেকে শাহবাগের প্রজন্ম চত্ত্বরে এ কর্মসূচি পালন শুরু করবেন তারা।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার।

তিনি বলেন, ‘আমরা ২০২৩ সাল থেকে বদলির দাবিতে কর্মসূচি পালন করে আসছি। শিক্ষকদের দাবি মেনে সরকার পারস্পরিক বদলি চালু করেছে। তবে এতে এক শতাংশ শিক্ষকও উপকৃত হবে না। তাই পারস্পরিক বদলি সংস্কার করে শূন্য পদে বদলির দাবিতে গত ২৫ ও ২৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ২৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার সাথে বদলির যৌক্তিক দাবি নিয়ে কথা হয়। এ সময় তিনি বদলির দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে নীতিমালা তৈরির কথা জানান। কিন্তু দীর্ঘদিনেও প্রজ্ঞাপন না হওয়ায় শিক্ষকরা উদ্বিগ্ন। তাই দ্রুত ২০২১ সালের এমপিও নীতিমালার ১২.২ ধারা অনুসারে পারস্পরিক বদলি সংস্কার করে শূন্য পদে বদলির প্রজ্ঞাপন জারি করার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের প্রাণের দাবি শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপনের দাবিতে আগামীকাল বুধবার (৯ অক্টোবর) থেকে শাহবাগ প্রজন্ম চত্বরের সামনে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করা হবে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না করবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য শাহাবাগ টু যমুনা লং মার্চ কর্মসূচি পালন করা হবে।’

ট্যাগ: বদলি
হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence