ইএফটিতে এমপিও পরিশোধ শুরু, পেলেন ২০৯ শিক্ষক-কর্মচারী

০৭ অক্টোবর ২০২৪, ০৪:৪৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৪ AM
ক্লাসে শিক্ষক

ক্লাসে শিক্ষক © ফাইল ফটো

ভোগান্তি কমাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে পরিশোধ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০৯ জন শিক্ষক-কর্মচারী ইএফটিতে সেপ্টেম্বর মাসের এমপিওর টাকা পেয়েছেন। গতকাল রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। 

উপপরিচালক মো. শাহজাহান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ইফটিতে বেতন পাওয়াদের মধ্যে বেসরকারি স্কুলে কর্মরত ১০৪ জন ও বেসরকারি কলেজে কর্মরত ১০৫ জন শিক্ষক কর্মচারী রয়েছেন। 

আরও পড়ুন : ইএফটিতে বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরাও

অধিদপ্তর জানিয়েছে, অন্যান্য শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের এমপিওর আটটি চেক গত ৩ অক্টোবর ব্যাংকে হস্তান্তর করা হয়েছে (স্মারক নং-৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০২৪/৩৪২৩/০৪ তারিখ : ৩-১০-২০২৪)। শিক্ষক-কর্মচারীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট শাখা থেকে এমপিওর বা বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন। 

আরও পড়ুন : বিশ্ব শিক্ষক দিবস থেকেই এমপিও শিক্ষকদের ইএফটিতে বেতন দেয়া শুরু

এদিকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার উপপরিচালক মো. আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা যাতে খুব সহজেই মাসের ১ তারিখে বেতন-ভাতা পান সেজন্য তাদের এমপিও ইএফটিতে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬