রাজশাহীতে সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে স্মারকলিপি প্রদান

০২ অক্টোবর ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০১ PM
স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান © টিডিসি ফটো

প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজশাহীর দুর্গাপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার (১ অক্টোবর) দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে  এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক নাজমুল হক, দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি রাক্তিবুল ইসলাম, সহকারী শিক্ষক মিঞা শামীম হক, মুক্তার হোসেন, সোহেল রানা, বারহাম, মোতালেব, শাহাবুল প্রমুখ।

বক্তারা বলেন, একটি জাতির শিক্ষার মূল ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। আর  প্রাথমিক শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর হিসেবে কাজ করে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নার্স, ইউনিয়ন পরিষদের সচিব, পুলিশের এসআই, সহকারী কৃষি অফিসার, সরকারি বিভিন্ন দপ্তরের  স্নাতক সমমান কর্মকর্তা নিয়োগে দশম গ্রেড করা হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য দূরীকরণের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের সদয় অনুগ্রহ কামনা করছি।

মানববন্ধন শেষে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১২ বছর ধরে প্রভাষক বিসিএস শিক্ষা ক্যাডাররা, পদোন্নতির উদ্যো…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9