বরিশাল বোর্ডের দেড় হাজার শিক্ষার্থী এসএসসিতে বৃত্তি পেলেন, তালিকা দেখুন

১২ আগস্ট ২০২৪, ০৭:২৯ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM

এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে বরিশাল বোর্ডের ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থীকে বৃত্তির দেয়া হয়েছে। তাদের মধ্যে ১১২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। 

সোমবার (১২ আগস্ট) বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট প্রকাশ করেছে বরিশাল বোর্ড। 

জানা গেছে, জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবেন। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়েছে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে সাধারণ বৃত্তি পেয়েছেন। আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানাতে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি পেয়েছেন।   

বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা দেখুন এখানে। 

ফেসবুকে ‘অন্টু, মন্টু, পিন্টু’কে যুবলীগ নেতার হুমকি
  • ২৬ মে ২০২৬
ঈদে কম বাজেটে ভালো মানের ৬ ফোন
  • ২৬ মে ২০২৬
ফরিদপুরে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • ২৬ মে ২০২৬
ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকার পাশের জেলায়, গভীরতা ১০ কিলোমিট…
  • ২৬ মে ২০২৬
ভূমিকম্পে কাঁপলো ঢাকা
  • ২৬ মে ২০২৬
আনচেলত্তির অভিজ্ঞতায় বিশ্বমঞ্চে পুনরুত্থানের স্বপ্ন ব্রাজিল…
  • ২৬ মে ২০২৬