বিদ্যালয় খোলা রাখার বিষয়ে মাউশির নতুন নির্দেশনা

২০ মে ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৮ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

তীব্র গরমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান অব্যাহত রাখতে ৯টি নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। রোববার (১৯ মে) মাউশির আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে তীব্র তাপপ্রবাহকালীন শ্রেণি কার্যক্রম চালু অবস্থায় সতর্কতামূলক ব্যবস্থা নিতে এ অনুরোধ জানানো হয়।

এরমধ্যে রয়েছে, প্রাত্যহিক সমাবেশ বন্ধ, বিশুদ্ধ পানির সুব্যবস্থা নিশ্চিতকরণ, স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা, বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখাসহ নানা নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো—
১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্কুলের প্রাত্যহিক সমাবেশ বন্ধ রাখা;

২. শ্রেণি কার্যক্রম চলাকালে শ্রেণিকক্ষের সব দরজা-জানালা খোলা রাখা;

৩. শিক্ষাপ্রতিষ্ঠানের বৈদ্যুতিক পাখা, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (যদি থাকে) সচল রাখা;

৪. পর্যাপ্ত বিশুদ্ধ পানির সুব্যবস্থা রাখা;

৫. শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পানের ব্যবস্থা;

৬. শিক্ষক-শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করতে হবে;

৭. প্রয়োজনীয় খাবার স্যালাইনের ব্যবস্থা রাখা;

৮. শিক্ষার্থীদের সার্বক্ষণিক শ্রেণিকক্ষে অবস্থান নিশ্চিত করা;

৯. বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীরা যেন যথাসম্ভব সূর্যের আলো থেকে নিজেদের দূরে রাখেন, সে বিষয় নিশ্চিত করা। 

এর আগে গতকাল রোববার বগুড়ায় লোডশেডিং ও অতিরিক্ত গরমে ২২ শিক্ষার্থীর অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বগুড়া শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটার পর সতর্কতামূলক ব্যবস্থা নিতে এ অনুরোধ জানায় মাউশি।

 
সিটি করপোরেশন নির্বাচন করছেন সারজিস আলমও! বিবেচনায় আরও যারা
  • ১৮ এপ্রিল ২০২৬
খাবারের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণ, প্রতিবেশী গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
দ্বিতীয়দিনে ৫ বিভাগের ৫৪৫ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যা করা সেই পুলিশের স্ত্রীও পুলিশ, নেপথ্যে যা জানা যা…
  • ১৮ এপ্রিল ২০২৬
মিথ্যা প্রোপাগান্ডা নয় শিষ্টাচার ও ন্যায়বিচারের রাজনীতিতেই …
  • ১৮ এপ্রিল ২০২৬
ইউরোপের ৭ দেশে বিকল্প শ্রমবাজার সন্ধানে চুক্তি করছে সরকার: …
  • ১৮ এপ্রিল ২০২৬