নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি নেবে সেন্ট গ্রেগরী, আবেদন শুরু ২৫ মে

১৮ মে ২০২৪, ১২:০৬ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM

© সংগৃহীত

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ। নটর ডেম ও হলি ক্রস কলেজের পর এবার নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা ২৫ মে (শনিবার) মধ্যরাত হতে ৩০ মে (বৃহস্পতিবার) বিকেল ৫ টার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ি, এবার বিজ্ঞান বিভাগে আসন রয়েছে ৩০০টি, মানবিক শাখায় আসন আছে ৮০টি এবং ব্যবসায় শিক্ষায় রয়েছে ৮০টি আসনে শিক্ষার্থীরা শূন্য আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।

অনলাইনে ভর্তি আবেদনের পর প্রবেশপত্রে উল্লিখিত তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগ থেকে বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ বিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

মানবিকে বাংলা, ইংরেজি, আইসিটি, সাধরণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা, ইংরেজি, আইসিটি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব পরীক্ষা এসএসসি ২০২৪ সালের সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আরও জানানো হয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে চূড়ান্ত ভর্তির জন্য মনোনীত করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজের নিজস্ব ওয়েবসাইট (www.sghscdhaka.edu.bd) থেকে বিস্তারিত জানা যাবে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9