সাতক্ষীরায় ২০ শিক্ষা প্রতিষ্ঠান পেল সততা সংঘ থেকে দুই লক্ষ টাকা

১৫ মে ২০২৪, ০৭:৫৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM

© সংগৃহীত

সাতক্ষীরা জেলাধীন স্থানীয় অর্থায়নে গঠিত সততা স্টোরের অনুকূলে বরাদ্দ প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা ও দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যলয়, খুলনা ওই অনুষ্ঠানের আয়োজন করে।

বুধবার (১৫ মে) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিস মিলনায়তনে হওয়া এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যলয়, খুলনার উপ-পরিচালক মো. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো. শাহজাহান কবীর।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হক, অধ্যক্ষ রুহুল আমিন, এড. মুনিরুদ্দীন, সাকিবুর রহমান বাবলা, প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, কৃষ্ণবন্ধু ঘোষ, এসএম শহীদুল ইসলাম প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘের বিপরীতে দুই লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এতে প্রত্যেক প্রতিষ্ঠান সততা সংঘের জন্য দশ হাজার টাকার অনুদান পেয়েছে।

 
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক স্বচ্ছতা ও অব্যবস্থাপনার অভ…
  • ৩০ অক্টোবর ২০২৬
কারাবন্দী স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার যুবদ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শূন্যকে ৪৫, ১-কে ৪৬, ৪-কে ৬৫, ৯-কে ৬৬—মোট ১০ বিষয়ে ফেল করা …
  • ৩০ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়াকে বিভাগ করার দাবি বিএনপি নেতার
  • ৩০ অক্টোবর ২০২৬
মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিরসনে অবসরপ্রাপ্তদের যুক্ত করার…
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউরোপের সঙ্গে ফের যুক্ত হতে মধ্যমপন্থি বিকল্পের কথা ভাবছেন …
  • ৩০ অক্টোবর ২০২৬