মুখস্থনির্ভর শিক্ষা থেকে বের হয়ে আসার আহ্বান শিক্ষামন্ত্রীর

১৪ মে ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
মহিবুল হাসান চৌধুরী নওফেল

মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

মুখস্থনির্ভর শিক্ষা এবং স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে মানসিকতা সেখান থেকে বের হয়ে আসতে হবে বলে আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। মন্ত্রী বলেন, স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়ার মানসিকতা থেকে বের হয়ে না আসতে পারলে স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে পারবো না। মঙ্গলবার (১৪ মে) রাজধানীর একটি হোটেলে ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘গতানুগতিক শিক্ষাকে যেভাবে দেখা হয়, শুধু কিছু তথ্য আমরা মুখস্থ করবো, মেমোরি ড্রিভেন প্রসেস সেখান থেকে বের হয়ে আসতে হবে। মুখস্থনির্ভর শিক্ষা এবং স্মরণশক্তিকে মেধা বলে চালিয়ে দেওয়ার যে মানসিকতা সেখান থেকে বের হয়ে না আসতে পারলে আমরা স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে পারবো না।’’

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘‘স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট প্রজন্ম গড়তে শিক্ষায় যে রূপান্তরের কাজ চলছে তার মাধ্যমে নতুন প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ১৬ বছর পর্যন্ত কম খরচে দেশের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। বর্তমান কারিকুলামের শিখন পদ্ধতি ভিন্ন।  গতানুগতিক শিক্ষার ধারণা থেকে এই পদ্ধতি ভিন্ন। এটা অভিজ্ঞতানির্ভর।’’

নতুন কারিকুলামের মূলনীতি নিয়ে তিনি বলেন, ‘‘নলেজ, ভ্যালুজ এবং স্কিলস এই তিনটির সমন্বয়ে হবে আমাদের শিক্ষা। সাম্প্রদায়িকতামুক্ত, সমতা, জাতীয়তাবোধ, কর্মমুখী শিক্ষা ও দক্ষতা প্রভৃতি ভ্যালুগুলো আমাদের নিশ্চিত করতে হবে। নলেজ দেওয়ার জায়গায় শিক্ষকদের প্রশিক্ষণ দিতে হবে, মূল্যবোধের জায়গাতেও প্রশিক্ষণ দিতে হবে। এক্সেস ও ইকুইটি (সমতা) নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, ‘‘প্রক্রিয়াগত কারণে অথবা অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী ঝরে না পড়ে সে দিকে খেয়াল রাখতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘শিক্ষার্থীদের বিশাল একটি অংশ যদি খুব কম বয়সে ঝরে পড়ে তাহলে তো আমরা স্মার্ট প্রজন্ম তৈরি করতে পারবো না।’ সে লক্ষ্যে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে বৃত্তি দেওয়া হচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা অর্থের অভাবে ঝরে না পড়ে।”

মূল্যায়নে চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘যে প্রক্রিয়ায় আমরা মূল্যায়ন করছিলাম সেটিও একটি চ্যালেঞ্জ। মূল্যায়নের কারণে, অর্থের কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে।’’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খানের সভাপতিত্ব এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর মি. অ্যাবদুলেই সিক।

 
সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ২৬ মার্চ ২০২৬
কৃষ্ণসাগরে তুরস্কের তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতা দিবস উপলক্ষে শার্শার বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
  • ২৬ মার্চ ২০২৬
অফিসার পদে প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ জনতা ও অগ্র…
  • ২৬ মার্চ ২০২৬
তদন্তের মুখোমুখি হচ্ছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
  • ২৬ মার্চ ২০২৬
গণভোটসহ ২০ অধ্যাদেশ নিয়ে অনিশ্চয়তা, ১১৩টিতে একমত সরকার-বিরো…
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence