তাপদাহে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

২১ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী © ফাইল ফটো

চলমান তীব্র তাপদাহে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ঘোষণা দেওয়া হলেও বিশ্ববিদ্যালয়ের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে নিজস্ব সিদ্ধান্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তীব্র দাবদাহে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান, বিশ্ববিদ্যালয়টি যেই এলাকায় অবস্থিত সেখানকার তাপমাত্রা বিবেচনায় নিয়ে বন্ধের সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, গতকাল (শনিবার) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ৭ দিন সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান দাবদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। এর আগে, সকালে প্রাথমিক বিদ্যালয়ে শুধু অ্যাসেম্বলি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।

 
অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে স্ট্রাটে…
  • ২৬ মার্চ ২০২৬
৮০ বছরে সবচেয়ে ‘বড় বিপর্যয়ের’ মুখে বিশ্ব বাণিজ্য
  • ২৬ মার্চ ২০২৬
শেখ হাসিনাকে জড়িয়ে ফটোকার্ড, কড়া জবাব দিলেন হানিফ সংকেত
  • ২৬ মার্চ ২০২৬
এবার আরও এক প্রণালি বন্ধের হুমকি ইরানের
  • ২৬ মার্চ ২০২৬
মোস্তাফিজকে বাদ দেওয়া কলকাতা এখন বড্ড বিপদে
  • ২৬ মার্চ ২০২৬
যুদ্ধের মধ্যেও বিশ্বকাপে চোখ রাখছে ইরান
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence