সংখ্যায় ছেলেদের ছাড়িয়েছে মেয়ে শিক্ষার্থীরা

২৮ মার্চ ২০২৪, ০৭:৫৯ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
সংখ্যায় ছেলেদের ছাড়িয়েছে মেয়ে শিক্ষার্থীরা

সংখ্যায় ছেলেদের ছাড়িয়েছে মেয়ে শিক্ষার্থীরা © ফাইল ছবি

দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় বর্তমানে ছেলে শিক্ষার্থীদের চেয়েও বেশি উপস্থিতি রয়েছে মেয়ে শিক্ষার্থীদের। বর্তমানে দেশের ছেলে শিক্ষার্থীদের সংখ্যা ছাড়িয়েছে নারী শিক্ষার্থীদের সংখ্যা। এখন দেশের শিক্ষালয়গুলোতে মেয়ে শিক্ষার্থীদের হার ৫০ দশমিক ৫২ শতাংশ। আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছেলে শিক্ষার্থীর হার ৪৯ দশমিক ৪৮ শতাংশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) অডিটোরিয়ামে বার্ষিক শিক্ষাগত পরিসংখ্যানের উপর আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়েছে।

বার্ষিক শিক্ষা পরিসংখ্যানে জানানো হয়েছে, দেশে বর্তমানে মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৪৫ হাজার ৬২৬টি। এর মধ্যে ২ হাজার ৬৩৮টি প্রতিষ্ঠান সরকারি এবং বেসরকারি খাতে রয়েছে মোট ৪২ হাজার ৯৮৮টি শিক্ষালয়। অর্থাৎ দেশে সরকারি উদ্যোগের চেয়েও ১৬ গুণ বেশি রয়েছে বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন: উচ্চশিক্ষা, গবেষণা ও চাকরিতে এখনও পিছিয়ে নারীরা

দেশে বর্তমানে মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত বর্তমানে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৯৬ হাজার ৬৯৫ জন। এর মধ্যে নারী শিক্ষার্থী ৫০ দশমিক ৫২ শতাংশ, সংখ্যার হিসেবে যা ৫২ লাখ ১ হাজার ৮৯০ জন। বিপরীতে ছেলে শিক্ষার্থীদের সংখ্যা ৫০ লাখ ৯৪ হাজার ৮০৫। বর্তমানে দেশের শিক্ষালয়গুলোতে ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার ৮৫ জন বেশি মেয়ে শিক্ষার্থী পড়াশোনা করছেন।

এছাড়াও বার্ষিক শিক্ষা পরিসংখ্যানে আরও তুলে ধরা হয়েছে, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক সংখ্যাও। এতে দেখা গেছে, দেশে বর্তমানে মোট শিক্ষক রয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৩৯ জন। এর মধ্যে নারী শিক্ষকের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ২৮৮ জন; যা মোট সংখ্যার ২৮ দশমিক ২২ শতাংশ। সে হিসেবে দেশের শিক্ষালয়গুলোতে নারী শিক্ষকরা পিছিয়ে রয়েছে পুরুষ শিক্ষকদের তুলনায়। বর্তমানে দেশের মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত পুরুষ শিক্ষকের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ।

সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
ভ্যাকেশন ও নন-ভ্যাকেশনের সুবিধা-বৈষম্য, ২৫ বছরের হিসাব বলছে…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র, প্রস্তুতি নিচ্ছে জা…
  • ৩০ মার্চ ২০২৬
জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence