স্কুল-কলেজ ও মাদ্রাসায় ছুটি শুরু, খুলবে ২১ এপ্রিল

২৭ মার্চ ২০২৪, ১০:৪৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু © প্রতীকী ছবি

দেশের সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয়েছে ছুটি। পবিত্র ঈদুল ফিতরসহ আরও বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে ২৬ দিনের ছুটিতে যাচ্ছে এসব শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২১ এপ্রিল (রবিবার) থেকে আবার ক্লাস শুরু হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পবিত্র রমজান, স্বাধীনতা দিবস, ঈদুল ফিতরসহ বেশ কয়েকটি ছুটি সমন্বয় করে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে ছুটি থাকবে। ১৯ ও ২০ এপ্রিল শুক্রবার ও শনিবার হওয়ায় ২১ এপ্রিল থেকে যথারীতি ক্লাস শুরু হবে।

ছুটির তালিকা অনুযায়ী, রমজান মাস শুরুর আগের দিন ১০ মার্চ থেকে প্রাথমিক ও মাদ্রাসায় এবং ১১ মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয়ে টানা প্রায় এক মাসের ছুটি শুরুর কথা ছিল। কিন্তু শিখন ঘাটতি পূরণে মাধ্যমিকে ১৫ দিন ছুটি কমিয়ে ২৫ মার্চ এবং রোজার প্রথম ১০ দিন প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় সরকার। এমন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে রিট করেন একজন অভিভাবক।

হাইকোর্ট সরকারের সেই সিদ্ধান্ত বাতিল করে রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আদেশ দেয়। পরে শিক্ষা মন্ত্রণালয় আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। আপিল বিভাগ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি সমন্বয় করে রোজায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেন। 

আর মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ১০ দিনের ছুটি কমানো হয়। সেই হিসেবে ২১ মার্চ পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চালু ছিল। ২২ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। ছুটি শেষে ২১ এপ্রিল থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।

অন্যদিকে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে ২৫ মার্চ থেকে ছুটি শুরু হয়েছে। মাদ্রাসার ছুটি শুরু হয়েছে ২২ মার্চ থেকে। দীর্ঘ ছুটি কাটিয়ে ২১ এপ্রিল মাদ্রাসায়ও পুনরায় ক্লাস শুরু হবে। সরকারি-বেসরকারি কলেজগুলোও ২১ এপ্রিল  পুনরায় ক্লাস শুরু হবে।

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো রমজান ও ঈদুল ফিতরের ছুটি তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবে। 

২৬ মার্চের অনুষ্ঠানে ‘মুক্তিযুদ্ধে শেখ মুজিবের কোনো অবদান ন…
  • ২৬ মার্চ ২০২৬
এক ম্যাচ জিতেই ভারতকে সঙ্গে নিয়ে সেমিফাইনালে বাংলাদেশ
  • ২৬ মার্চ ২০২৬
বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধে ড্যাফোডিল ইউনিভার্সিটি পরিবার…
  • ২৬ মার্চ ২০২৬
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
  • ২৬ মার্চ ২০২৬
স্বাধীনতার অনুষ্ঠানে প্রধান অতিথি জামায়াত এমপির নাম বাদ বিএ…
  • ২৬ মার্চ ২০২৬
বঙ্গভবনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর প্রথম সাক্ষাৎ
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence