একাদশে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

০৫ অক্টোবর ২০২৩, ০৮:০৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর)। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর থেকে। চলতি বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু ঢাকা মহানগরের ইংরেজি মাধ্যম শাখায় সর্বোচ্চ ফি নেয়া যাবে।

ভর্তি শেষে আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হবে বলে জানা গেছে। এর আগে শেষ ধাপে ২০ থেকে ২১ সেপ্টেম্বর আবেদন নেয়া হয়। ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত তথ্য ভর্তিবিষয়ক ওয়েবসাইটে জানা যাবে।

সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী কলেজ পায়নি।

আরো পড়ুন: বৈষম্যে আটকা শিক্ষকদের বেতন ও সুযোগ-সুবিধা

জানা গেছে, ঢাকা মহানগরের এমপিওভুক্ত বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের কলেজে ভর্তি ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নন-এমপিও কিংবা আংশিক এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা মাধ্যমে ৭ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ফি ৮ হাজার ৫০০ টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা ও ইংরেজি ভার্সনে ফি ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে ফি ২ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে এ  ফি ১ হাজার ৫০০ টাকা।

ঢাকার বাইরের মহানগরীতে নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত কলেজে বাংলা ভার্সনে ফি ৫ হাজার টাকা। ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা। জেলা পর্যায়ে বাংলায় ৩ হাজার এবং ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা। উপজেলা বা মফস্বলে বাংলা ২ হাজার ৫০০ এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

৮০০ টাকা চুরির অপবাদে দুই শিশুকে মারধর, মুখে সিগারেটের সেঁকা
  • ২৭ মার্চ ২০২৬
টাঙ্গাইলে ট্রেনে কাঁটা পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু 
  • ২৭ মার্চ ২০২৬
ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী
  • ২৭ মার্চ ২০২৬
হোটেলে বিল না দিতে সাইরেনের অপেক্ষায় থাকেন ইসরায়েলিরা
  • ২৭ মার্চ ২০২৬
আইসিটিভিটিআর: কর্মমুখী শিক্ষা বিস্তারে প্রেসিডেন্ট জিয়ার দূ…
  • ২৭ মার্চ ২০২৬
ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী
  • ২৭ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence