ভেন্টিলেশনে স্পিকারের সহধর্মিনী

২৭ মার্চ ২০২৬, ০৮:২২ PM
জাতীয় সংসদের স্পিকার

জাতীয় সংসদের স্পিকার © সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিনী দিলারা হাফিজের অবস্থা সংকটাপন্ন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। পরিস্থিতির অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, দিলারা হাফিজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা সংকটপন্ন। বর্তমানে তিনি ভেন্টিলেশনে আছেন।

শায়রুল কবির খান জানান, আগামীকাল সকালে মেডিকেল বোর্ড বৈঠকে সর্বশেষ পরিস্থিতি জানাবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। পরে গত ২১ মার্চ ঈদ-উল ফিতরের দিন দুপুরে এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এদিকে একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি এখন অনেকটা সুস্থ। পরিবারের সদস্যদের আশা, চিকিৎসকের পরামর্শে কয়েকদিনের মধ্যে তাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

গত ১২ মার্চ ইফতারের সময় পানি করার সময় হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। পরিস্থিতির অবনতি ঘটলে ওই রাতেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার মস্তিষ্কের সিটি স্ক্যান করা হলে সেই পরীক্ষার প্রতিবেদনে অবস্থার অবনতি বোঝা যাওয়ায় দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সব কিছু দেখে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত হয়। পরদিন দুই দফায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকদের ৭২ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণ থাকেন মির্জা আব্বাস। এরপরের ১৫ মার্চ হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেই হাসপাতালে নিউরোসায়েন্স ইউনিটে বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬