ফজরের নামাজ পড়ে ঘুমাতে গিয়ে চিরঘুমে হাবিপ্রবি শিক্ষার্থী

২৭ মার্চ ২০২৬, ০৯:০৩ PM
আব্দুর রহিম খায়রুল

আব্দুর রহিম খায়রুল © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও প্রকৌশল বিভাগের ২৪ ব্যাচের শিক্ষার্থী আব্দুর রহিম খায়রুল আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (২৭ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বাঁশেরহাট এলাকার কবীর মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

প্রত্যক্ষদর্শীরা জানান, গতরাতে বন্ধুদের সঙ্গে রাত প্রায় ১১টা পর্যন্ত আড্ডা দেওয়ার পর তিনি সারারাত জেগে ছিলেন। ভোরে ফজরের নামাজ আদায় করে তিনি ঘুমিয়ে পড়েন। পরে সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে তাকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। মৃত্যুর পূর্বে তার কোনো ধরনের শারীরিক অসুস্থতা ছিল না বলেও জানা গেছে।

আবদুর রহিম খাইরুলের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার  চায়না বাজার এলাকায়। তিনি রংপুরের কাউনিয়া ডিগ্রি কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তীতে হাবিপ্রবির তড়িৎ ও প্রকৌশল বিভাগে ভর্তি হন। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঘড়িয়ালডাংগা ইউনিয়ন সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জামিল সুলতান বলেন, আমাদের প্রিয় শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিভাগ এবং সিএসই অনুষদ গভীরভাবে শোকাহত। তার এই অকালে চলে যাওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহতাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তার শোকসন্তপ্ত মা-বাবা, আত্মীয়-স্বজনদের এই শোক সইবার সামর্থ্য দান করুন।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির বলেন, এ ধরণের আকস্মিক মৃত্যুতে পুরো বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। ঘটনাটির সার্বিক বিষয় নিয়ে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে ।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে ওই শিক্ষার্থীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে: প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬