মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ PM
 লিওনেল স্কালোনি ও মেসি

লিওনেল স্কালোনি ও মেসি © সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচ—বিষয়টি এখন প্রায় নিশ্চিত। তবে সেই বিদায়ী ম্যাচে মাঠে নামতে মেসিকে রাজি করাতে কোচ লিওনেল স্কালোনিকে ব্যক্তিগতভাবেই উদ্যোগ নিতে হয়েছে। ভক্ত-সমর্থকদের সামনে বিদায় জানানোর জন্য এর চেয়ে উপযুক্ত সময় আর নাও আসতে পারে—মেসিকে রাজি করাতে এটাই ছিল স্কালোনির মূল যুক্তি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মেসির বিদায়ী ম্যাচ নিয়ে বিস্তারিত কথা বলেন স্কালোনি। আর্জেন্টাইন কোচের মতে, মেসির মতো একজন কিংবদন্তির বিদায়ও হওয়া উচিত বিশেষভাবে। তাই নিজের পক্ষ থেকে মেসিকে বোঝানোর চেষ্টা করেছেন তিনি।

স্কালোনি বলেন, ‘আমি নিজে তাকে বুঝিয়েছি, বিদায় জানানোর জন্য এটাই সেরা সময়। ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করেছি, কারণ তার শেষ মুহূর্তে পাশে থাকতে চাই।’

মেসির বিদায়ের আয়োজন এত দ্রুত করার কারণও ব্যাখ্যা করেছেন স্কালোনি। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমি কোচের দায়িত্বে থাকব কি না জানি না। তাই আমরা চেয়েছি, সে যেন দেশবাসীর সামনে বিদায় নিতে পারে।’

মেসিকে ঘিরে নিজের ভাবনার আরেকটি দিকও তুলে ধরেছেন আর্জেন্টাইন কোচ। তার ভাষায়, ‘পরে হয়তো সেই জাদু আর থাকবে না। তাই এখনই তার এই ভালোবাসাটা পাওয়া উচিত।’

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর নতুন একটি চক্রের দিকে এগোচ্ছে আর্জেন্টিনা। সেই পথচলায় দলে পরিবর্তন আনার কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন স্কালোনি। নতুন খেলোয়াড়দের সুযোগ দিয়ে ধীরে ধীরে দল পুনর্গঠন করা হচ্ছে। একই সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে তার চুক্তি নিয়ে আলোচনা এখনো শেষ হয়নি।

আন্তর্জাতিক সূচিতে আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া ও ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির মাঠে নামার কথা রয়েছে। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্টালে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।

মেসির বিদায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা থাকলেও স্কালোনির কথায় স্পষ্ট, আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে কিংবদন্তি এই ফুটবলারকে বিশেষভাবে বিদায় দিতে চান তিনি।

যে পাঁচ কারণে মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি হলো ট্রাম্পের
  • ০৫ নভেম্বর ২০২৬
এইচএসসির ফলাফলে ধস, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরাতে মাইকিং
  • ০৫ নভেম্বর ২০২৬
দুই যুগেও মেলেনি এমপিও, ঋণের চাপে সর্বস্বান্ত হয়ে প্রাণ গেল…
  • ০৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত
  • ০৪ নভেম্বর ২০২৬
হামের টিকা নিয়ে তদন্ত করছে সরকার
  • ০৪ নভেম্বর ২০২৬
জায়গা দখল করে ছাত্রদল নেতার অবৈধ দোকান, নিউজ করায় সাংবাদিকে…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950