নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার

২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ AM
ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে নেইমার

ব্রাজিলের ১০ নম্বর জার্সি গায়ে নেইমার © সংগৃহীত

নেইমার অধ্যায়ের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সিতে শুরু হচ্ছে নতুন অধ্যায়। আইকনিক এই জার্সির নতুন মালিক হয়েছেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। নতুন বিশ্বকাপ চক্রের প্রথম আন্তর্জাতিক সূচিতে রাফিনিয়ার হাতেই উঠেছে নেইমারের বহুল আলোচিত ১০ নম্বর জার্সি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য খেলোয়াড়দের জার্সি নম্বর প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

রাফিনিয়ার নামের পাশে রাখা হয়েছে ১০ নম্বর জার্সি। খবরটি প্রথম প্রকাশ করেছে ইএসপিএন। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরেছিলেন নেইমার। এর আগে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও এই জার্সি ছিল তার গায়ে। নতুন চক্রে সেই জার্সিই এখন উঠছে রাফিনিয়ার গায়ে।

তবে ব্রাজিলের ১০ নম্বর জার্সির সঙ্গে রাফিনিয়ার পরিচয় নতুন নয়। নেইমারের অনুপস্থিতিতে ২০২৪ সালে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে এই জার্সি পরেছিলেন তিনি। যদিও জাতীয় দলের হয়ে বেশিরভাগ সময় ১১ নম্বর জার্সিতেই খেলেছেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

রাফিনিয়া ১০ নম্বর পাওয়ায় তার পুরোনো ১১ নম্বর জার্সি পেয়েছেন এস্তেভাও। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র আগের মতোই ৭ নম্বর জার্সি পরবেন। ৯ নম্বর জার্সি দেওয়া হয়েছে এনদ্রিককে।

নেইমারের উত্তরসূরি হিসেবে ১০ নম্বর জার্সি পাওয়ায় রাফিনিয়ার সামনে এখন বড় দায়িত্ব। আইকনিক এই জার্সি পরে ব্রাজিলের নতুন যুগে নিজের অবস্থান আরও শক্ত করার চ্যালেঞ্জ থাকছে তার সামনে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে নতুন চক্র শুরু করবে ব্রাজিল। দুই দলের দ্বিতীয় ম্যাচটি হবে ২৯ সেপ্টেম্বর। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।

পুলিশ ভেরিফিকেশনে হয়রানি বন্ধ ও মেধাভিত্তিক নিয়োগের দাবি ঢা…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টানা ৭ দিনের ছুটির সুযোগ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নেইমারের পর ব্রাজিলের ১০ নম্বর জার্সি এখন কার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ২০
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬