আর্জেন্টিনার ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন স্কালোনি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ PM
লিওনেল স্কালোনি

লিওনেল স্কালোনি © সংগৃহীত

আর্জেন্টিনা দলের কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়ে অবশেষে মুখ খুলেছেন লিওনেল স্কালোনি। আসন্ন আন্তর্জাতিক বিরতির আগে তার বক্তব্যে এও স্পষ্ট ইঙ্গিত মিলেছে, আলবিসেলেস্তেদের সঙ্গে দীর্ঘমেয়াদি পথচলা চালিয়ে যেতে প্রস্তুত বিশ্বকাপজয়ী এই কোচ।

আসন্ন সেপ্টেম্বর আন্তর্জাতিক সূচিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচ রয়েছে। এর পাশাপাশি লিওনেল মেসির জন্য একটি বিশেষ বিদায়ী ম্যাচও থাকছে। এমন সময়েই দলে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন স্কালোনি।

আর্জেন্টিনার হয়ে সাফল্যে ভরা প্রায় ৮ বছরের অধ্যায়ের নেতৃত্ব দেওয়া স্কালোনি অবশ্য সরাসরি বলেননি যে তিনি নিশ্চিতভাবেই দায়িত্বে থাকছেন। তবে তার বক্তব্যে বোঝা গেছে, দলের পরবর্তী অধ্যায়ের পরিকল্পনায় নিজেকে এখনও দেখছেন তিনি।

মিগু'কে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি জানান, জাতীয় দলে এখন তরুণ খেলোয়াড়দের উঠে আসার সময়। তাদের ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়াই হবে আসন্ন ম্যাচগুলোর অন্যতম লক্ষ্য।

“স্বাভাবিকভাবেই, আমরা চেষ্টা করব, আমরা থাকি বা না থাকি, সেটা গুরুত্বপূর্ণ নয়। তারা সত্যিই এর যোগ্য। আসন্ন ম্যাচগুলোতে আমাদের উদ্দেশ হলো তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার ধরনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দেওয়া। এখন একটি গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময় শুরু হচ্ছে,” বলেন স্কালোনি।

তরুণদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে বয়সকে কোনো বাধা হিসেবে দেখছেন না আর্জেন্টাইন কোচ। তার মতে, জাতীয় দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে খেলোয়াড়ের বর্তমান ফর্ম এবং দলের প্রতি তার নিবেদনই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

একইসঙ্গে দলের দীর্ঘদিনের কৌশলগত পরিচয় ধরে রেখে নতুন প্রজন্মকে ধীরে ধীরে মূল দলের সঙ্গে মানিয়ে নেওয়াই তার অন্যতম প্রধান লক্ষ্য।

তবে নতুন প্রজন্মকে সামনে আনার পাশাপাশি দলের সাফল্যের ক্ষুধা ধরে রাখাও যে বড় চ্যালেঞ্জ, সেটি স্বীকার করেছেন স্কালোনি। ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পরও একই ধরনের কঠিন সময়ের আভাস পেয়েছিলেন বলে জানান তিনি।

“২০২৪ সালের কোপা আমেরিকার পরও আমার মনে হয়েছিল, সামনে সময়টা কঠিন হতে যাচ্ছে। চেষ্টা চালিয়ে যাওয়া কঠিন। আমি বলছি না যে এটা সহজ হবে। একজন কোচ হিসেবে, দলের নেতা হিসেবে আপনাকে বুঝতে হবে যে এটা কঠিন হতে যাচ্ছে,” বলেন স্কালোনি।

তবে চ্যালেঞ্জ থাকলেও দলের ঐক্য এবং সমর্থকদের সঙ্গে ইতিবাচক সম্পর্ককে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে দেখছেন স্কালোনি।

উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬
চুয়েটে অচলাবস্থার দায় কার, সমাধান কী
  • ১৬ অক্টোবর ২০২৬
নতুন করে আর কেউ গণরুম-গেস্টরুমের সংস্কৃতি ফিরিয়ে আনতে পারবে…
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাব’— …
  • ১৬ অক্টোবর ২০২৬