অবসর ভেঙ্গে ফের মাঠে ফিরছেন রোনালদিনহো 

২১ আগস্ট ২০২৬, ০২:২৭ PM
ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো © সংগৃহীত

পেশাদার ফুটবল থেকে অবসরের দীর্ঘ সময় পর ৪৬ বছর বয়সে আবারও মাঠে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহো । ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেন্নায় নাম লিখিয়েছেন ২০০২ সালের এই বিশ্বকাপজয়ী তারকা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ইতালির রাভেন্নার একটি সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ‘রোনালদিনহো ডে’ নামের এক বিশেষ আয়োজনে প্রায় ৬ হাজার দর্শকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাঁকে ১০ নম্বর জার্সি তুলে দিয়ে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি।

রোনালদিনহো সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে, যার তিন বছর পর ২০১৮ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন তিনি। এরপর বিভিন্ন প্রদর্শনী ও ফুটসাল ম্যাচে দেখা গেলেও পেশাদার ফুটবলে তিনি দীর্ঘ ১১ বছর নিষ্ক্রিয় ছিলেন। ইতালিতে পৌঁছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রোনালদিনিও জানান, বন্ধুদের সঙ্গে এই দলে যুক্ত হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। 

তবে মাঠে নামার বিষয়ে সিদ্ধান্তের ভার কোচের ওপর ছেড়ে দিয়ে তিনি জানান, ফিটনেস ভালো থাকলে তার লক্ষ্য থাকবে ক্যারিয়ারের ৩০০তম গোলটি স্পর্শ করা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র হিসাব অনুযায়ী, ৭৮৭ ম্যাচে বর্তমানে ২৯৯টি গোলের মালিক তিনি।

চলতি বছর অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ চলাকালে গত জুনে মায়ামিতে রাভেন্নার ইতালিয়ান-আমেরিকান মালিক ইগনাসিও সিপ্রিয়ানি প্রথম রোনালদিনিওকে ক্লাবে যুক্ত করার পরিকল্পনাটি সামনে আনেন। তিনি জানান, তারকা এই ফুটবলারকে দলে নেওয়া কেবল কোনো বিপণন কৌশল বা প্রচারণার অংশ নয়, বরং তাঁর ক্যারিয়ারের মাইলফলক গোলটি করানো এবং ক্লাবের ফুটবলারদের অনুপ্রাণিত করাই মূল লক্ষ্য। 

এছাড়া রোনালদিনিও রাভেন্না ক্লাবের একটি নির্দিষ্ট অংশের শেয়ারও কিনতে যাচ্ছেন বলে নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত মৌসুমে ইতালির তৃতীয় বিভাগের 'বি' গ্রুপে তৃতীয় স্থান অর্জন করা রাভেন্না ২০০৮ সালের পর আবারও দ্বিতীয় বিভাগ বা ‘সিরি বি’তে উন্নীত হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। আগামী সোমবার রেজিয়ানার বিপক্ষে নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে দলটি, তবে প্রখ্যাত ক্রীড়া পত্রিকা ‘লা গ্যাজেত্তা দেল্লো স্পোর্ত’-এর প্রতিবেদন অনুযায়ী উক্ত ম্যাচে মাঠে দেখা যাবে না রোনালদিনিওকে।

রাতে সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
মঞ্জুরুল–জোবায়েরের নেতৃত্বে ইউআইটিএস সেন্ট্রাল ডিবেট ক্লাবে…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
আটকের আগে অপ্রীতমকে নিয়ে যে পোস্ট দিয়েছিল আনাস
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘অপ্রতিমের বয়স তেরো, এই সংখ্যাকে সরকারি ভবনের কপালে লিখে দি…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমের আইফোন উদ্ধার, আটক ৩
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহমাদুল্ল…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬