বার্সেলোনা ছাড়ার অপেক্ষায় ৬ তারকা

১১ আগস্ট ২০২৬, ০৮:৪৫ PM
বার্সেলোনা ছাড়ার অপেক্ষায় ৬ তারকা

বার্সেলোনা ছাড়ার অপেক্ষায় ৬ তারকা © সংগৃহীত

দলবদলের বাজার বন্ধ হওয়ার আগে স্কোয়াড ছোট করতে উঠেপড়ে লেগেছে বার্সেলোনা। এরই মধ্যে কয়েকটি ট্রান্সফার ও ধারের চুক্তি চূড়ান্ত করেছে কাতালান ক্লাবটি। এবার বিদায়ের মঞ্চে দাঁড়িয়ে আরও ৬ ফুটবলার।

মূলত বিশ্বকাপ শেষেই নিজেদের মূল স্কোয়াড গুছিয়ে নেওয়ার তোড়জোড় শুরু করেছে বার্সা। গত কয়েক ঘণ্টার মধ্যে রুনি বার্দঘজির গুরুতর ইনজুরিতে নিজেদের পরিকল্পনাতেও বেশকিছু পরিবর্তন আনছে ক্লাবটি। সবমিলিয়ে শেষমুহূর্তে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে লা লিগা চ্যাম্পিয়নরা। 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ত’র প্রতিবেদন অনুযায়ী, হান্সি ফ্লিকের অধীনে এতদিন নিয়মিত অনুশীলন করা ৬ ফুটবলার এখন থেকে মূল দলের বাকিদের থেকে আলাদা হয়ে নির্দিষ্ট কিছু ফিটনেস নিয়ে কাজ করবেন। 

এর মধ্যে যেকোনো মুহূর্তে বার্সা ছাড়তে পারেন জোফ্রে তোরেন্তে। যদিও বেশকিছু দিন আগেই আয়াক্সের সঙ্গে তার চুক্তি পাকাপোক্ত হয়ে আছে। কিন্তু কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আনুষ্ঠানিক ঘোষণা ও তার বিদায় কিছুটা বিলম্বিত হয়েছে।

অন্যদিকে মার্ক কাসাদোর দলবদলও খুব দ্রুত চূড়ান্ত হওয়ার কথা। বর্তমানে সৌদি আরব ও ইউরোপীয় বিভিন্ন ক্লাবের প্রস্তাব নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন তিনি। হেক্টর ফোর্টের পরিস্থিতিও একই রকম। তার জন্য প্রিমিয়ার লিগ থেকে বিভিন্ন ধরনের ট্রান্সফার অফার আসছে।

এই তালিকায় নাকি টমি মার্কেসও আছেন। তাকে স্থায়ীভাবে বিক্রির চেষ্টা করছে বার্সা, তবে কাঙ্ক্ষিত অঙ্কের প্রস্তাব না পেলে লোনে দেওয়ার সম্ভাবনাও থাকছে।

আগামী কয়েকদিনের মধ্যে মূল দলের ডাইনামিক্স থেকে বিদায় নেওয়ার তালিকায় গিলে ও টনি ফার্নান্দেজের নামও উঠে এসেছে। তাদের দলে ভেড়াতে চাওয়া ক্লাবের তালিকাও বেশ লম্বা। এমনকি লোনেও তাদের দেওয়া হতে পারে।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9