বার্সার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল মাদ্রিদ

২৩ মার্চ ২০২৬, ০১:০১ PM
রিয়ালের উল্লাস

রিয়ালের উল্লাস © সংগৃহীত

রোমাঞ্চে ভরা পাঁচ গোলের মাদ্রিদ ডার্বিতে শেষ হাসি হেসেছে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে পয়েন্ট ব্যবধান কমিয়েছে তারা।

ম্যাচের ৩৩ মিনিটে আদেমোলা লুকম্যানের গোলে এগিয়ে যায় অ্যাটলেটিকো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫২ মিনিটে পেনাল্টি থেকে ভিনিসিয়ুস জুনিয়র এবং ৫৫ মিনিটে ফেদেরিকো ভালভার্দে গোল করে দলকে এগিয়ে দেন।

৬৬ মিনিটে বদলি হয়ে নেমে নাহুয়েল মলিনা দূরপাল্লার শটে সমতা ফেরান। তবে ৭২ মিনিটে আবারও গোল করে রিয়ালকে জয় এনে দেন ভিনিসিয়ুস।

৭৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ভালভার্দে। ১০ জনের রিয়ালের ওপর শেষ দিকে চাপ বাড়ালেও গোলের দেখা পায়নি অ্যাটলেটিকো। জুলিয়ান আলভারেজের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

এই জয়ে ২৯ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রিয়াল। অন্যদিকে সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬