স্পেনের বিশ্বকাপ দলে বার্সার ৮ জন, নেই রিয়ালের কেউ

২৫ মে ২০২৬, ০৫:৫৬ PM , আপডেট: ২৫ মে ২০২৬, ০৬:০২ PM
স্পেন দল

স্পেন দল © সংগৃহীত

ফিফা বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৭ দিন বাকি। এরই মধ্যে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। সোমবার (২৫ মে) প্রকাশিত এই দলে বার্সেলোনার ফুটবলাররা সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে। তবে অবাক করার বিষয় হলো, চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ থেকে কোনো খেলোয়াড়ই স্কোয়াডে জায়গা পাননি।

স্পেন দলে বার্সেলোনার ৮ জন ফুটবলার ডাক পেয়েছেন। তাদের মধ্যে গোলরক্ষক জোয়ান গার্সিয়া আছেন, অভিষেক মৌসুমেই লা লিগার মর্যাদাপূর্ণ ‘জামোরা ট্রফি’ জিতেছেন তিনি। এ ছাড়া তরুণ ডিফেন্ডার পাউ কুবারসিও দলে জায়গা করে নিয়েছেন। তার সঙ্গে রক্ষণভাগে থাকছেন বহুমুখী ডিফেন্ডার এরিক গার্সিয়া।

মিডফিল্ডে যথারীতি পেদ্রি ও গাভি আছেন। দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরার পর দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে শেষ মুহূর্তে নিজের জায়গা নিশ্চিত করেছেন গাভি। এ ছাড়া কোচের আস্থা অর্জন করেছেন দানি ওলমো-ও। তবে ইনজুরির কারণে বাদ পড়েছেন ফের্মিন লোপেজ।

আক্রমণভাগে আছেন ফেরান তোরেস ও তরুণ সেনসেশন লামিন ইয়ামাল। যদিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ইয়ামাল পুরোপুরি ফিট নন। ধারণা করা হচ্ছে, গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচের আগে তাকে পুরো ফিট অবস্থায় পাওয়া যাবে না।

এদিকে স্কোয়াডে জায়গা হয়নি আলেহান্দ্রে বালদের। লেফট-ব্যাকে মার্ক কুকুরেয়া ও আলেহান্দ্রো গ্রিমালদোর ওপর ভরসা রেখেছেন কোচ। এ ছাড়া আনসু ফাতি, মার্ক কাসাদো এবং মার্ক বার্নালরও দলে জায়গা হয়নি।

আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্পেন। গ্রুপ ‘এইচ’-এ তাদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।

স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), ডেভিড রায়া (আর্সেনাল) ও হোয়ান গার্সিয়া (বার্সেলোনা)। 

ডিফেন্ডার: মার্ক কুকুরেল্লা (চেলসি), আলেহান্দ্রো গ্রিমালদো (বায়ার লেভারকুসেন), পাও কুবার্সি (বার্সেলোনা), আয়মেরিক লাপোর্তে (অ্যাথলেটিক বিলবাও), মার্ক পুবিল (আতলেতিকো মাদ্রিদ), এরিক গার্সিয়া (বার্সেলোনা), মার্কোস ইয়োরেন্তে (আতলেতিকো মাদ্রিদ) ও পেদ্রো পোরো (টটেনহ্যাম হটস্পার)। 

মিডফিল্ডার: পেদ্রি (বার্সেলোনা), ফাবিয়ান রুইস (পিএসজি), মার্তিন সুবিমেন্দি (আর্সেনাল), গাভি (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), আলেক্স বায়েনা (আতলেতিকো মাদ্রিদ) ও মিকেল মেরিনো (স্পেন)। 

ফরোয়ার্ড: মিকেল ওইয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ), দানি ওলমো (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), ইয়েরেমি পিনো (ক্রিস্টাল প্যালেস), ফেরান তোরেস (বার্সেলোনা), বোরহা ইগলেসিয়াস (সেল্তা ভিগো), ভিক্তর মুনিওস (ওসাসুনা) এবং লামিন ইয়ামাল (বার্সেলোনা)। 

চাকরির আশায় রাশিয়া গিয়ে ইউক্রেনের ড্রোনে প্রাণ গেল মামুনের
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে বিভিন্ন গ্রেডে ৪৭ পদে চাকরি, আবেদন আ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে এপিএসসিও কিউবস্যাট ক্যাম্পে ড. শাহনেওয়াজের নেতৃত্বে বা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চবিতে ৫ শতাধিক নারী শিক্ষার্থী পেল ফ্রি চিকিৎসা সেবা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব, নেতৃত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইডেনে, করুন আবেদন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9