৪৮ ঘণ্টার মধ্যে দল ঘোষণা করবে স্পেন, সতর্ক থাকতে বললেন কোচ

২৫ মে ২০২৬, ১২:৫৩ PM
স্পেনের কোচ লুইচ দে লা ফুয়েন্তে

স্পেনের কোচ লুইচ দে লা ফুয়েন্তে © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের জন্য আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করবে স্পেন জাতীয় ফুটবল দল। আসন্ন এই বিশ্ব আসরে নিজেদের অন্যতম ফেবারিট মনে করলেও দলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় বসতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ শুরুর আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ তাদের ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এবার সেই তালিকায় যোগ দিতে যাচ্ছে স্পেনও।

২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় নিজেদের ইতিহাসের প্রথম বিশ্বকাপ জিতেছিল স্পেন। এবার দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লা রোহারা।

বিশ্বকাপের দলে লামিনে ইয়ামালকে রাখা হবে, সেটি প্রায় নিশ্চিত। তবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দে জাতীয় ফুটবল দলর বিপক্ষে তাকে পাওয়া যাবে না।

স্কোয়াড ঘোষণার আগে এক পডকাস্টে স্পেনের সম্ভাবনা নিয়ে কথা বলেন দে লা ফুয়েন্তে। তিনি মনে করেন, তার দল এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার হলেও আত্মতুষ্টির সুযোগ নেই।

তিনি বলেন, ‘আমাদের সতর্ক থাকতে হবে, যদিও আমরা ফেবারিটদের মধ্যে আছি। আমাদের মাটিতে পা রেখে এগোতে হবে। আমি এটা বলতে পিছপা নই যে আমরা ফেবারিট, তবে ইংল্যান্ড বা ফ্রান্সও সমানভাবে ফেবারিট।’

জাতীয় দলের ড্রেসিংরুমের পরিবেশ নিয়েও কথা বলেন স্পেন কোচ। তার মতে, এখন আর ক্লাবভিত্তিক বিভাজন নেই দলে। সবাই দেশের জন্য একসঙ্গে খেলতে প্রস্তুত।

তিনি বলেন, ‘এখানে কোনো ক্লাবের খেলোয়াড় নেই, এখানে শুধু জাতীয় দলের খেলোয়াড় আছে। মানসিকতাটাই আলাদা। আমাদের সবকিছু থেকে নিজেদের আলাদা করে সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে।’

বিশ্বকাপের চূড়ান্ত দলে কারা জায়গা পাবেন, সেটি নিয়েও চলছে আলোচনা। গাভিকে দলে রাখা হবে বলে প্রায় নিশ্চিত করেছেন দে লা ফুয়েন্তে। বার্সেলোনার হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সই তাকে আবার জাতীয় দলে ফেরার সুযোগ করে দিয়েছে।

তবে দল ঘোষণার আগে এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে স্পেন কোচিং স্টাফকে।

অনার্স ১ম বর্ষের আইসিটি ব্যবহারিক পরীক্ষা নিয়ে যে নির্দেশনা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি শিক্ষার্থীদের সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের মত বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চীনে আন্তর্জাতিক সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করলেন এনএসইউ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে ইবি ছাত্রশিবিরের বিক্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে ভবিষ্যৎ কর্মজীবন প্রস্তুতির জন্য ‘মিট অ্যান্ড কোয়ে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9