বিশ্বকাপের আগে বিতর্কে জড়ালেন এমবাপে

২৫ মে ২০২৬, ০১:৫০ PM
কিলিয়ান এমবাপে

কিলিয়ান এমবাপে © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ শুরুর আগে রাজনৈতিক মন্তব্য করে নতুন বিতর্কে জড়িয়েছেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সে দক্ষিণপন্থীদের উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করার পর থেকেই সমালোচনার মুখে পড়েছেন এই তারকা ফুটবলার। তার মন্তব্য ঘিরে ফরাসি রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে আলোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমবাপে বলেন, দক্ষিণপন্থীরা ক্ষমতায় এলে দেশের পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সমাজের বিভিন্ন স্তরেও এর প্রভাব দেখা যাবে বলে মনে করেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘যদি ওই লোকগুলোর হাতে সব নিয়ন্ত্রণ আসে তাদের আমাদের দেশের উপর কী প্রভাব পড়বে সেটা ভাল করেই জানি।’

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, ফুটবলারদের কি রাজনীতি নিয়ে কথা বলা উচিত, নাকি শুধু খেলাতেই মনোযোগ দেওয়া উচিত। জবাবে এমবাপে বলেন, ‘আমরা নাগরিক। বাকি সকলের মতো আমাদেরও কিছু বলার থাকতে পারে। কিন্তু ফ্রান্সে এমবাপে বাকি সকলের মতো নয়।’

তার এই মন্তব্যের পর ফ্রান্সের ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র‍্যালির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানান। দলটির নেত্রী মারিন লে পেন এবং জর্ডান বারদেলা প্রকাশ্যে এমবাপের সমালোচনা করেন। দলটির সমর্থকেরাও সামাজিক মাধ্যমে এই ফুটবলারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্বকাপের ঠিক আগে এমন বিতর্ক ফ্রান্স শিবিরে বাড়তি চাপ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ফ্রান্স জাতীয় ফুটবল দল।

এদিকে বিশ্বকাপ চলাকালে ফ্রান্স দলের ক্যাম্প কোথায় হবে, সেটিও এখন আলোচনায় রয়েছে। আসরের সময় দলটি অবস্থান করবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বেন্টলি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

ফরাসি দলটি মূলত উন্নত সুযোগ-সুবিধা ও মানসম্মত অনুশীলন মাঠের কারণেই এই ভেন্যু বেছে নিয়েছে। বেন্টলি বিশ্ববিদ্যালয়ের মাঠের ঘাসের মান খুব ভালো বলে জানা গেছে। পাশাপাশি আধুনিক ক্রীড়া অবকাঠামোও রয়েছে সেখানে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্বকাপে ফ্রান্স যে শহরগুলোতে ম্যাচ খেলবে, সেসব জায়গায় ক্যাম্প থেকে সহজেই যাতায়াত করা যাবে। ফলে প্রস্তুতি ও ভ্রমণ—দুই দিক থেকেই সুবিধা পাবে দলটি।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬