ব্রাজিলের হলুদ জার্সিতে ছেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়

২৯ জুন ২০২৬, ১১:১০ PM
ব্রাজিলের খেলা দেখতে ঢাবিতে ভিড়

ব্রাজিলের খেলা দেখতে ঢাবিতে ভিড় © টিডিসি ফটো

ফুটবল বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে শক্তিশালী ব্রাজিল ও ও জাপানের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এলাকায় দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।

আজ সোমবার (২৯ জুন) সন্ধ্যা থেকেই টিএসসি, রাজু ভাস্কর্য ও আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন ব্রাজিল সমর্থকেরা। হলুদ-সবুজ জার্সি, জাতীয় পতাকা ও প্রিয় দলের নানা প্রতীক নিয়ে তারা অংশ নেন ফুটবল উৎসবে।

ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আবাসিক এলাকা থেকে শিক্ষার্থীরা টিএসসিতে আসতে শুরু করেন। অনেকেই বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে খেলা দেখতে আসেন। কেউ মুখে ব্রাজিলের পতাকা এঁকে, কেউবা বিশ্বকাপ ট্রফির প্রতিকৃতি হাতে নিয়ে ছবি তুলতে ব্যস্ত ছিলেন।

সমর্থকদের স্লোগান, বাঁশির শব্দ ও প্রিয় দলের জয়গান ঘিরে পুরো এলাকা হয়ে ওঠে প্রাণবন্ত। ব্রাজিলের পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ইতিহাস এবং এবার ষষ্ঠ শিরোপা জয়ের সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক আলোচনা। অন্যদিকে মরক্কোর সাম্প্রতিক সাফল্যের কথাও উঠে আসে ফুটবলপ্রেমীদের আড্ডায়। 

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬