নেইমারকে ছাড়া মাঠে নামছে ব্রাজিল

২৯ জুন ২০২৬, ১০:৫২ PM
ব্রাজিল দল

ব্রাজিল দল © সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের চলতি আসরের রাউন্ড অব সিক্সটিন বা শেষ ১৬-এর মহারণে আজ মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশ সময় রাত ১১টায় কোয়ার্টার ফাইনালে ওঠার এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হতে যাচ্ছে। যেখানে শুরুর একাদশে নেই দলের পোস্টার বয় নেইমার জুনিয়র।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা রেকর্ডধারী দল ব্রাজিল গত টানা আটটি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলার গৌরব অর্জন করেছে। আজ জাপানি বাধা টপকে সেই সংখ্যাটাকে ‘নয়’-এ নিয়ে যাওয়াই মূল লক্ষ্য সেলেসাওদের। অন্যদিকে, নিজেদের ফুটবল ইতিহাসে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট পাওয়া জাপান আজ মাঠে নামছে নতুন এক ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে।

ব্রাজিলিয়ান ডাগআউটের মাস্টারমাইন্ড কার্লো আনচেলোত্তি কোনো ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যাননি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে যে একাদশটির ওপর ভরসা রেখেছিলেন, আজ নকআউটের প্রথম ম্যাচেও হুবহু সেই উইনিং কম্বিনেশন ধরে রেখেছেন তিনি। ৪-৩-৩ ফর্মেশনের এই একাদশে যথারীতি আক্রমণভাগের বাঁ-প্রান্ত সামলাবেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র।

অন্যদিকে, ট্যাকটিক্যাল দিক থেকে বড় চমক দেখিয়েছেন জাপানি কোচ হাজিমে মোরিয়াসু। গত ম্যাচের একাদশ থেকে আজ গুরুত্বপূর্ণ ৩টি পরিবর্তন এনেছে ‘ব্লু সামুরাই’রা। শুধু তা-ই নয়, রক্ষণ ও আক্রমণের ভারসাম্য বজায় রাখতে একটি বড় কৌশলগত পরিবর্তনও এনেছেন কোচ। স্টুটগার্টের তারকা রিতসু দোয়ান—যিনি সাধারণত ইনসাইড রাইট পজিশনে খেলে থাকেন, আজ তাঁকে দেখা যাবে রাইট উইং-ব্যাক হিসেবে ডিফেন্সিভ ও উইং অ্যাটাকিংয়ের জোড়া দায়িত্ব সামলাতে।

৪-৩-৩ ফর্মশনে ব্রাজিল একাদশ: আলিসন বেকার (গোলকিপার) দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, দগলাস সান্তোস, ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

প্রাথমিকের শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ…
  • ২২ জুলাই ২০২৬
জুলাইয়ের সঠিক ইতিহাস তুলে ধরতে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয়ক…
  • ২২ জুলাই ২০২৬
গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টঙ্গীতে ছাত…
  • ২২ জুলাই ২০২৬
খাল পুনঃখননে চাঁদপুরের কৃষকদের মাঝে ফিরছে স্বস্তি
  • ২২ জুলাই ২০২৬
মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ চার বিভাগে অতি ভারী বর্ষণের পূর…
  • ২২ জুলাই ২০২৬
কোম্পানি থেকে নিলেন ভেন্যু ফি, কর্তৃ‎পক্ষ থেকে করালেন মওকুফ…
  • ২২ জুলাই ২০২৬