অবসর ভেঙ্গে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো

২০ জুন ২০২৬, ০৭:৫৪ PM
ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো

ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো © সংগৃহীত

আবারও মাঠে দেখা যাবে পায়ের জাদুতে বিশ্বকে চমক লাগিয়ে দেওয়া ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো। দীর্ঘ ১১ বছরের অবসর ভেঙে ৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন এই জাদুকর ফুটবলার। ইতালির সিরি-সি লিগের ক্লাব রাভেনার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছেন সাবেক এই ব্যালন ডি’অর জয়ী তারকা।

ইতালিয়ান গণমাধ্যম গ্যাজেত্তার বরাতে জানা গেছে, আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি বিশেষ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোকে রাভেনার নতুন খেলোয়াড় হিসেবে বিশ্ববাসীর সামনে উন্মোচন করা হবে। তবে আগামী মৌসুমে তিনি ক্লাবটির হয়ে আসলেই মাঠে নেমে খেলবেন, নাকি কেবল প্রচারণামূলক বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকছেন—সে বিষয়টি নিয়ে এখনও কিছুটা ধোঁয়াশা রয়েছে।

নতুন এই ইনিংস নিয়ে উচ্ছ্বসিত রোনালদিনহো বলেন, ‘নতুন জার্সি, কিন্তু চিরচেনা সেই হাসি। আমি ফুটবল নিয়ে আবারও মাঠে নাচতে এবং ইগনাজিও ও পুরো সিপ্রিয়ানি পরিবারের সাথে নতুন একটি ইতিহাস লিখতে উন্মুখ হয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস, আমি রাভেনাতেও সেই একই ফুটবলীয় স্পিরিট নিয়ে আসতে চাই।’

উল্লেখ্য, ২০১৫ সালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে খেলার পর ফুটবল ক্যারিয়ারের ইতি টেনেছিলেন এই ব্রাজিলিয়ান মহাতারকা। এরপর দীর্ঘদিন চ্যারিটি ম্যাচ বা ফুটসাল খেললেও কোনো পেশাদার প্রতিযোগিতামূলক ম্যাচে তাঁকে আর দেখা যায়নি।

রাভেনা ক্লাবের মালিক ইগনাজিও সিপ্রিয়ানি এই ঐতিহাসিক চুক্তি প্রসঙ্গে নিজের আবেগ প্রকাশ করে বলেন, ‘ছোটবেলা থেকেই রোনালদিনহো আমার আইডল ছিলেন। ফুটবলের ওপর ওর প্রভাব কেবল মাঠের খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার চেয়েও অনেক বেশি বিস্তৃত।’

৪৬ বছর বয়সে রোনালদিনহোর এই আকস্মিক প্রত্যাবর্তন ফুটবল বিশ্বে, বিশেষ করে ইতালিয়ান ফুটবলের নিম্ন স্তরের লিগগুলোতে এক অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি করেছে।

‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
আইডিকলে সহকারী ম্যানেজার পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬