ব্রাজিল নাকি হাইতি, কে জিতবে—ভবিষ্যদ্বাণী হাঙরের

১৯ জুন ২০২৬, ০৪:৫৬ PM , আপডেট: ১৯ জুন ২০২৬, ০৫:২৫ PM
শনিবার ভোরে মাঠে নামছে ব্রাজিল ও হাইতি

শনিবার ভোরে মাঠে নামছে ব্রাজিল ও হাইতি © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ এখন আর শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। ম্যাচের ফল নিয়ে শুরু হয়েছে মজার সব ভবিষ্যদ্বাণীও। ব্রাজিল-হাইতি এবং যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে এবার আলোচনায় এসেছে এক হাঙর ও একটি ‘সাইকিক’ বা অতীন্দ্রিয় ক্ষমতাসম্পন্ন কুকুর।

ব্রাজিল ও হাইতির মধ্যকার ম্যাচের আগে রিও ডি জেনিরোর অ্যাকুয়ারিয়ামে থাকা ‘রিতিনহা’ নামের একটি হাঙর ভবিষ্যদ্বাণী করেছে, ম্যাচে জয় পাবে ব্রাজিল। বিশেষ ব্যবস্থায় দুই দলের প্রতীক ব্যবহার করে করা নির্বাচনে রিতিনহা ব্রাজিলের পক্ষেই অবস্থান নেয়। খবর রয়টার্সের।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে আলোচনায় রয়েছে ‘জুনিয়র’ নামের একটি কুকুর। স্থানীয়ভাবে ‘সাইকিক ডগ’ হিসেবে পরিচিত জুনিয়র ভবিষ্যদ্বাণী করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পাবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

বিশ্বকাপে প্রাণীদের ভবিষ্যদ্বাণী নতুন কোনো ঘটনা নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির ‘পল দ্য অক্টোপাস’ সঠিকভাবে একাধিক ম্যাচের ফল অনুমান করে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিল। এরপর থেকে বড় টুর্নামেন্টগুলোতে বিভিন্ন প্রাণীর মাধ্যমে ফলাফল অনুমানের মজার আয়োজন প্রায় নিয়মিত হয়ে উঠেছে।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬