ব্রাজিল-হাইতি ম্যাচ নিয়ে যা বলছে সুপার কম্পিউটার

১৯ জুন ২০২৬, ০৩:৩৪ PM
ভিনিসিউস জুনিয়র

ভিনিসিউস জুনিয়র © সংগৃহীত

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুলনামূলক দুর্বল হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ৮২ নম্বরে থাকা হাইতির জন্য এটি বড় এক পরীক্ষা হলেও খুব একটা স্বস্তিতে নেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরাও। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরেছে হাইতি। অন্যদিকে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ অভিযান শুরু করে ব্রাজিল। সেই ম্যাচে শেষ দিকে গোলরক্ষক অ্যালিসনের জোড়া দুর্দান্ত সেভ না থাকলে হার নিয়েই মাঠ ছাড়তে হতো সেলেসাওদের। তবে এবার জয়ে ফেরার প্রত্যাশা সেলেসাওদের। যদিও হারানোর কিছুই দেখছেন না হাইতি কোচও।

পুরোনো ছকে ব্রাজিল

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর সতর্ক কার্লো আনচেলত্তি। কোনো রকম ঝুঁকির পথে না হেঁটে পুরোনো ফরমেশনে ফিরছেন তিনি। সেই সঙ্গে অনুশীলনে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন, যেন কোনো খবর বাইরে না আসে। এত কিছুর মধ্যেও হাইতির বিপক্ষে কোন স্টাইলে আনচেলত্তি দলকে খেলাতে পারেন, তা মোটামুটি বের করে ফেলেছে ব্রাজিলিয়ান মিডিয়াগুলো। জানা গেছে, হাইতির বিপক্ষে পুরোনো ৪-২-৪ ফরমেশনে ফিরে যাচ্ছে ব্রাজিল।

হাইতির ভরসা অভিজ্ঞতা ও শৃঙ্খলা

হাইতির অন্যতম ভরসা অভিজ্ঞ গোলরক্ষক জনি প্লাসিদে। মাঝমাঠে জ্যাঁ-রিকনার বেলগার্দে এবং আক্রমণে উইলসন ইসিদোর দলের প্রধান অস্ত্র। এ ছাড়া ফ্রান্সে জন্ম নেওয়া ২৪ বছর বয়সী উইঙ্গার রুবেন প্রভিডেন্সের দিকেও নজর থাকবে। পিএসজি ও রোমার একাডেমিতে বেড়ে ওঠা এই ফুটবলার বর্তমানে নেদারল্যান্ডসে খেলছেন এবং এক-এক পরিস্থিতিতে তার দক্ষতা উল্লেখযোগ্য।

২০২৪ সালের জুনে দায়িত্ব নেওয়ার পর হাইতি কোচ সেবাস্তিয়ান মিগনেও দলটিতে নতুন প্রাণ সঞ্চার করেছেন। রাজনৈতিক অস্থিরতার কারণে কখনো হাইতিতে যেতে না পারলেও শৃঙ্খলা ও ঐক্যের বার্তা দিয়ে দলটিকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি।

পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল

ফিলাডেলফিয়ায় অনুষ্ঠেয় এই ম্যাচে ব্রাজিলকেই নিরঙ্কুশ ফেবারিট মানা হচ্ছে। পরিসংখ্যানভিত্তিক সুপারকম্পিউটার অপটার পূর্বাভাস অনুযায়ী, ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৮৭ দশমিক ৩ শতাংশ। বিপরীতে হাইতির জয় পাওয়ার সম্ভাবনা মাত্র ৪ দশমিক ৩ শতাংশ এবং ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা ৮ দশমিক ৪ শতাংশ।

মুখোমুখি লড়াইয়ে একচেটিয়া ব্রাজিল

অতীতের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসও ব্রাজিলের একচ্ছত্র আধিপত্যের কথাই বলছে। এর আগে দুই দলের তিনবারের দেখায় প্রতিবারই শেষ হাসি হেসেছে ব্রাজিল। সবশেষ ২০১৬ সালের কোপা আমেরিকায় হাইতিকে ৭-১ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল।

সম্ভাব্য একাদশ

প্রথম ম্যাচে আক্রমণভাগের ব্যর্থতায় হাইতির বিপক্ষে একাদশে বড় ধরনের কিছু কৌশলগত পরিবর্তন আনতে পারেন আনচেলত্তি। ইগর থিয়াগোর জায়গায় মাথেউস কুনিয়াকে মূল স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে। একই সাথে মাঝমাঠ ও রক্ষণভাগেও পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে, স্কটল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারায় হাইতি দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ (৪-২-৪):

অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, মার্কিনহোস, গ্যাব্রিয়েল মাগালাইস, সান্তোস, লুকাস পাকেতা/ফাবিনিও, কাসেমিরো/গিমারায়েস, রাফিনিয়া, মাথেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র ও ইগর থিয়াগো।

হাইতির সম্ভাব্য একাদশ (৪-৪-২):

প্লাসিদ (গোলরক্ষক), আরকুস, আদে, দেলক্রোয়া, এক্সপেরিয়েন্স, লুইসিয়াস দিদসন/কাসিমির, জাক, বেলেগার্দে, প্রভিডেন্স, ইসিদোর ও পিয়েরো।

সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9