স্পেন-উরুগুয়ের ড্রয়ে ‘হিসেব জটিল’ আর্জেন্টিনার

১৬ জুন ২০২৬, ০৯:৪১ PM
আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি © সংগৃহীত

ফিফা বিশ্বকাপে বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় মাঠে নামছে আর্জেন্টিনা। তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে অভিযান শুরুর আগেই সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ নিয়ে হিসাব-নিকাশ শুরু করতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। মূলত ‘এইচ’ গ্রুপের প্রথম ম্যাচগুলোতে অপ্রত্যাশিত ফলাফলেই রাউন্ড অব ৩২-এর সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে, যা লিওনেল স্কালোনির দলের জন্যও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

‘এইচ’ গ্রুপের উদ্বোধনী ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর পয়েন্ট হারায় স্পেন। অন্যদিকে সৌদি আরবের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে উরুগুয়েও। দুই ফেবারিট দলই শুরুতেই হোঁচট খাওয়ায় ‘এইচ’ গ্রুপের লড়াই এখন পুরোপুরি উন্মুক্ত থাকছে।

বর্তমান ফরম্যাট অনুযায়ী, যদি নিজেদের গ্রুপে প্রথম বা দ্বিতীয় হয়ে নকআউট পর্বে ওঠে আর্জেন্টিনা, তাহলে রাউন্ড অব ৩২-এ ‘এইচ’ গ্রুপ থেকে তাদের প্রতিপক্ষ আসবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে ওই গ্রুপের রানার্সআপের বিপক্ষে খেলবে তারা, আর রানার্সআপ হলে মুখোমুখি হবে গ্রুপ সেরার।

তবে তৃতীয়স্থান নিয়ে পরের রাউন্ডে গেলে পরিস্থিতি ভিন্নও হতে পারে। সেক্ষেত্রে আর্জেন্টিনাকে আর ‘এইচ’ গ্রুপের কোনো দলের বিপক্ষে না; বরং ডি, জি, এল, বি কিংবা কে গ্রুপের কোনো চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে হবে।

সহজ হিসেবে, স্পেন ও উরুগুয়ের প্রথম ম্যাচের ফল গ্রুপের সমীকরণকে আরও জটিল করে তুলেছে। কাগজে-কলমে দুই দলই এখনও ফেবারিট, কিন্তু শুরুতেই পয়েন্ট খোয়ানোয় তাদের অবস্থান এখন আর আগের মতো শক্ত নয়। ফলে গ্রুপের শীর্ষ দুই দল কারা হবে, তা নির্ধারণ করতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।

বিশেষ করে স্পেন ও উরুগুয়ের মধ্যকার শেষ রাউন্ডের ম্যাচটি গ্রুপের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। তার আগে যদি দুই দলই নিজেদের পরবর্তী ম্যাচে জয় পায়, তাহলে সেই লড়াই কার্যত গ্রুপ সেরা হওয়ার ফাইনালে পরিণত হবে। তাই নিজেদের ম্যাচের প্রস্তুতির পাশাপাশি আর্জেন্টিনার নজর এখন ‘এইচ’ গ্রুপের প্রতিটি ফলাফলের দিকেও।

ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার …
  • ১৬ আগস্ট ২০২৬
অগ্রযাত্রার নতুন দিগন্ত: দক্ষ মানবসম্পদ সৃষ্টি ও টেকসই রূপা…
  • ১৬ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৬ আগস্ট ২০২৬
সদরঘাটে শ্রমিকদল ও স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে যুবক নিহত
  • ১৬ আগস্ট ২০২৬
খুকৃবিতে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
  • ১৬ আগস্ট ২০২৬
‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরি…
  • ১৬ আগস্ট ২০২৬