ইনজুরি কাটিয়ে আর্জেন্টিনার একাদশে ফিরছেন লিওনেল মেসি

১৬ জুন ২০২৬, ০৭:২৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৭:৩০ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহীত

বিশ্বকাপ অভিযানের শুরুতেই বড় সুখবর পেল আর্জেন্টিনার সমর্থকরা। ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠে প্রথম ম্যাচেই একাদশে থাকছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।

দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি নিশ্চিত করেছেন, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের উদ্বোধনী ম্যাচেই মেসিকে দিয়ে শুরু করবে। মেসিও নিজে পুরোপুরি খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, মেসি তার সম্পূর্ণ ফিটনেস ফিরে পেয়েছেন এবং ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত।
বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনে মেসির এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে আর্জেন্টিনার জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এখন দেখার বিষয়, মাঠে নেমে তিনি আবারও জাদু দেখাতে পারেন কিনা।

বিশ্বকাপে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে আর্জেন্টিনার প্রতিপক্ষ আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া। যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। 

কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে আর্জেন্টিনাকে তাদের চেনা ৪-৩-৩ ফরমেশনে মাঠে নামাবেন। এই ফরমেশনে আর্জেন্টিনার মূল কৌশল হবে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করা রাখা। মাঝমাঠের ক্রিয়েটিভিটি ব্যবহার করে তারা ছোট ছোট পাসে আক্রমণ তৈরি করবে। এই সিস্টেমে অধিনায়ক লিওনেল মেসি মাঠে সম্পূর্ণ স্বাধীনভাবে খেলবেন। তিনি মাঝমাঠ থেকে খেলা তৈরি করবেন এবং তার নিখুঁত পাস ধরে বক্সে আক্রমণ চালাবেন লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেজের মতো বিশ্বমানের স্ট্রাইকাররা।

কাগজে-কলমে আর্জেন্টিনাই স্পষ্ট ফেভারিট। মিডফিল্ড ও আক্রমণভাগে তাদের রয়েছে অসাধারণ শক্তি। লাউতারো মার্তিনেজের গোল করার দক্ষতা, হুলিয়ান আলভারেজের কারিগরি সামর্থ্য, নিকো পাসের উত্থান, এনজো ফার্নান্দেজের আক্রমণাত্মক অবদান এবং জুলিয়ানো সিমিওনের গতি প্রতিপক্ষের জন্য বড় হুমকি। এর সঙ্গে রয়েছেন লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত মেসি এখনও বয়সকে হার মানিয়ে যাচ্ছেন। গত মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ৪৩ গোল করেছেন তিনি এবং বিশ্বকাপ বাছাইপর্ব ও সাম্প্রতিক প্রীতি ম্যাচগুলোতেও দলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন।

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা: গাইবান্ধায় ৯ কর্মকর্তাকে অব্যা…
  • ০৭ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-মিশর ম্যাচের দায়িত্বে কে এই ফরাসি রেফারি
  • ০৭ জুলাই ২০২৬
গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন–পর্তুগাল
  • ০৭ জুলাই ২০২৬
রোনালদোর ফ্লিক, অবিশ্বাস্য সিমনে বাঁচল স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
কস্তার জোড়া সেভে গোলবঞ্চিত স্পেন
  • ০৭ জুলাই ২০২৬
এনসিপির সমাবেশে বিস্ফোরণে আহত ৪, তদন্ত কমিটি গঠন পুলিশের
  • ০৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence