কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী

১৬ জুন ২০২৬, ০৪:২৪ PM , আপডেট: ১৬ জুন ২০২৬, ০৪:২৬ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ বা ফিফা বিশ্বকাপ এলেই বাংলাদেশে যে চেনা উন্মাদনা শুরু হয়, তার হাওয়া থেকে বাদ যান না দেশের শীর্ষ রাজনৈতিক পরিবারের সদস্যরাও। সাধারণ মানুষের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব ও তাঁদের পরিবারের প্রিয় দল নিয়ে সাধারণ মানুষের কৌতুহলের শেষ নেই। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের এই ভরা মৌসুমে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনেও বইছে বিশ্বকাপের অন্যরকম এক হাওয়া।

দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুটবলপ্রীতি এবং ক্রীড়াঙ্গন নিয়ে তার আগ্রহের কথা সবার জানা থাকলেও, এবার সরাসরি জানা গেল বিশ্বমঞ্চে তার প্রিয় দলের নাম। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তার প্রিয় দল সম্পর্কে জানতে চাওয়া হয়। জবাবে সরাসরি না বললেও তিনি জানান, দীর্ঘ সময় যুক্তরাজ্যে প্রবাস জীবনের কারণে ফুটবলার হ্যারি কেইনদের ‘থ্রি-লায়ন্স’ বা ইংল্যান্ড দলকে সমর্থন করেন প্রধানমন্ত্রী। সাংবাদিকদের তিনি নিজেই জানিয়েছেন, অনেকদিন ইংল্যান্ডে থাকার সুবাদেই তিনি এই দলের একনিষ্ঠ সমর্থক।

প্রধানমন্ত্রীর ইংল্যান্ড প্রীতির দিনে ঐতিহ্যগতভাবেই এই পরিবারে জড়িয়ে আছে সেলেসাওদের নাম। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ফুটবলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। অনেকের ধারণা, দাদীর সেই চেনা সাম্বা ফুটবলের ঐতিহ্য এবার ধরে রেখেছেন নাতনী জাইমা রহমান।

চলমান বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড আইডির স্টোরিতে একটি বিশেষ ছবি শেয়ার করেছেন জাইমা রহমান। যেখানে দেখা যায়, ২০০২ সালের জাপান-দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের সময় ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও বিমান থেকে নামছেন এবং হাতে একটি ভিডিও ক্যামেরা ধরে আছেন।

জাইমা রহমান তাঁর এই রহস্যময় স্টোরির ক্যাপশনে লিখেছেন, ‘আপনারা কি রেডি?’। শুধু তাই নয়, ব্রাজিলের ফুটবল উন্মাদনাকে আরও ফুটিয়ে তুলতে স্টোরির ব্যাকগ্রাউন্ডে তিনি যুক্ত করেছেন বিখ্যাত ‘সার্জিও মেন্ডেজ অ্যান্ড ব্রাজিল ৬৬’ গানটি। জাইমার এই স্টোরি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্রাজিল সমর্থনের বিষয়টি নিয়ে বেশ আলোচনা ও অনুসারীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9